মিরপুর ইংলিশ ভার্সন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শিক্ষা
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মিরপুর ইংলিশ ভার্সন কলেজের ২০২৪-২৫ সেশনের এইচএসসি পরীক্ষার্থীদের এক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন,২৬) কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজনের সভাপতিত্বে রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনে নিজস্ব জায়গায় স্থাপিত কলেজ ক্যাম্পাসে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর জাহান মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ইন্টারনশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপ-পরিচালক দিদারুল আলম, ন্যাশনাল পাবলিক কলেজের (উত্তরা) অধ্যক্ষ আব্দুল মতিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর জাহান মিলনশিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে অধিক মনোযোগী হওয়া প্রসঙ্গে বলেন, এইচএসসি লেভেল জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকেই মানুষের ভবিষ্যৎ জীবনে কে কী হবেন তা চূড়ান্ত হয়ে যায়। তাই খুব ভালোভাবে প্রতিটি পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদের আহবান জানান। বিদায়ী শিক্ষার্থীদের জন্য অগ্রীম শুভ কামনাও জানান তিনি।

সভাপতির বক্তব্যে মিরপুর ইংলিশ ভার্সন কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন বলেন, পরীক্ষার বাকী আর মাত্র কয়েকদিন। এই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এইচএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জন্য অনেক গুরুত্বপূর্ণ সময়। তাই এই সংক্ষিপ্ত সময়কে কাজে লাগিয়ে অবশ্যই যেন প্রতিটি শিক্ষার্থী একটি ভালো ফলাফল অর্জন করতে পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় তাগাদা দেন তিনি। পরে কলেজের বিদায়ী শিক্ষার্থী এবং অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *