দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণে বোর্ডের জরুরি নির্দেশনা

প্রচ্ছদ শিক্ষা
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার জন্য পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা (নির্বাচনী পরীক্ষা) গ্রহণ না করার নির্দেশ দিয়েছে। রবিবার (৯ অক্টোবর) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনী পরীক্ষা গ্রহণ করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *