১৮ এপ্রিল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই

শিক্ষা
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

এনটিআরসিএর অধীনে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে আগামী ১৮ এপ্রিল পরীক্ষা হতে বাধা নেই। বৃহস্পতিবার (১৬ এপ্রিল,২৬) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এর আগে দুপুরে এই নিয়োগ পরীক্ষা স্থগিতের আদেশ দেন হাইকোর্ট।

বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য গণমাধ্যমে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *