দাঁড়িপাল্লার ছবি থাকা ৩৮ লাখ বইয়ের পৃষ্ঠা সংশোধন করছে এনসিটিবি

নিজস্ব প্রতিবেদক : ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পাঠ্যবইয়ে ‘প্রজ্ঞা’ বোঝাতে দাঁড়িপাল্লার ছবি ব্যবহারের বিতর্কের পর সংশ্লিষ্ট পৃষ্ঠা সংশোধনের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ উদ্যোগের আওতায় মোট ৩৮ লাখ বইয়ের পৃষ্ঠা পরিবর্তন করা হবে। এর মধ্যে ১৮ লাখ বই ইতিমধ্যে স্কুল পর্যায়ে পৌঁছে গেছে। বাকি ২০ লাখ বইয়ের মুদ্রণকাজ […]

Continue Reading

রাজধানীর যানজট কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার

রেজাউল করিম ভূঁইয়া : রাজধানীর যানজট কমানো, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যাত্রীসেবার মান উন্নয়নে চারটি উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ২০ বছরের বেশি পুরোনো বাস সড়ক থেকে সরিয়ে নেওয়া, গুরুত্বপূর্ণ এলাকার বাস টার্মিনাল স্থানান্তর, পুরোনো ৩১টি সড়ক রুট সংস্কার এবং অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং […]

Continue Reading

জনতা ব্যাংকের নতুন ডিএমডি ইকবাল হোসেন

অর্থনৈতিক প্রতিবেদক: জনতা ব্যাংক পিএলসি’র নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে মোঃ ইকবাল হোসেন খাঁ সম্প্রতি যোগদান করেছেন। এর আগে তিনি রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে দায়িত্ব পালন করেন। মোঃ ইকবাল হোসেন খাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ব্যাংকিং ডিপ্লোমা (ডিএআইবিবি) ডিগ্রি […]

Continue Reading

অস্টিওপোরোসিস একটি নীরব রোগ : ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, অস্টিওপোরোসিস একটি নীরব রোগ। এ রোগে হাড় দুর্বল, পাতলা ও ছিদ্রযুক্ত হয়ে পড়ে, ফলে হঠাৎ হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। এর কারণে আক্রান্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং দৈনন্দিন কাজকর্ম করার সক্ষমতা কমে যায়। মঙ্গলবার (২০ […]

Continue Reading

টেক্সটাইল শিল্পকে পরিবেশবান্ধব করার তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের

নিজস্ব প্রতিবেদক: দেশের টেকসই শিল্পায়ন এবং পরিবেশ সুরক্ষায় টেক্সটাইল ও গার্মেন্টস খাতের ক্ষতিকারক বর্জ্য পানি আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিশোধন করার ওপর বিশেষ জোর দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) ঢাকায় সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আইজিসিআরটি -এর সিনিয়র সাইন্টিফিক অফিসার […]

Continue Reading

ইসলামিক ফাউন্ডেশনের নতুন সচিব সাইফুল ইসলামের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশনের নবনিযুক্ত সচিব মোঃ সাইফুল ইসলামের দায়িত্ব গ্রহণ এবং বিদায়ী সচিব শেখ মুর্শিদুল ইসলামের বদলিজনিত বিদায় উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুর ২টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বিদায়-বরেণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নাদভীর সভাপতিত্বে অনুষ্ঠানে ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রম এর প্রকল্প পরিচালক এসএম তরিকুল ইসলাম, বিভিন্ন বিবাগের […]

Continue Reading

গফরগাঁওয়ে পূজামন্ডপে আর্থিক সহায়তার চেক বিতরণ

রিয়াদ আরেফিন, গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও উপজেলার সকল পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে গফরগাঁও উপজেলা পরিষদ শামছুল হুদা পাঁচবাগী (রহঃ) হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ থেকে এই অনুদান হস্তান্তর করেন প্রধান অতিথি […]

Continue Reading

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব

নিজস্ব প্রতিবেদক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি ঐতিহাসিক মাইলফলক। এ প্রকল্প দেশের জন্য একটি অত্যন্ত সময়োপযোগী ও প্রথম ধরনের উদ্যোগ। আইএইএ (IAEA), বায়েরা (BAERA), বায়েকের (BAEC) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সহযোগিতায় এবং আন্তর্জাতিক মান বজায় রেখে এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। […]

Continue Reading

নবীন শিক্ষার্থীদের বরণ মিরপুর ইংলিশ ভার্সন কলেজে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর ইংলিশ ভার্সন কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর,২০২৬) মিরপুর ১৩ নম্বর সেকশনে কলেজের নিজস্ব ক্যাম্পাসে শিক্ষার্থী এবং অভিভাবকের উপস্থিতিতে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের […]

Continue Reading

চীন বিপ্লবের ৭৭তম বার্ষিকী

এম. গোলাম মোস্তফা ভুইয়া ১ অক্টোবর ২০২৬, চীন বিপ্লবের ৭৭তম বার্ষিকী। চীনের জাতীয় দিবস। ১৯৪৯ সালের এই দিনে চীনের মহান নেতা মাও সে তুংয়ের নেতৃত্বে সফল বিপ্লবের পর ‘পিপলস রিপাবলিক অব চায়না’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। এ উপলক্ষে চীনের জনগণকে বাংলাদেশের জনগনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে যে দলই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক না […]

Continue Reading