তেজগাঁও প্রেস ক্লাবের তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক আল-আমীন

অন্যান্য
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর তেজগাঁও প্রেস ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সভাপতি পদে মো. হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে এস এম শামীম নির্বাচিত হয়েছেন। সম্প্রতি (১৩ জুন) ক্লাবের নিজস্ব কার্যালয়ে নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মো. মাইনুদ্দিন রিপন। এর আগে (১২ জুন) তেজগাঁও প্রেস ক্লাব নির্বাচন-২০২৬-২৭ এ শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে ল্যাপটপ প্রতীক নিয়ে মো. হাবিবুর রহমান ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী নার্গিস চৌধুরী কলম প্রতীক নিয়ে ৩ ভোট পান। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ক্যামেরা প্রতীক নিয়ে এস এম শামীম ৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মো. বাবুল ইসলাম মাইক্রোফোন প্রতীক নিয়ে কোনো ভোট লাভ করতে পারেননি। এছাড়া অন্যান্য পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদে কার্যকরী সভাপতি হিসেবে মো. রাশেদ হোসেন স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াছ মিয়া, সহ-সভাপতি মো. শফিউল আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক হিসেবে মো. আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মো. বাহার চৌধুরী, অর্থ সম্পাদক মো. সারোয়ার হোসেন খান, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস কবির, দপ্তর সম্পাদক আবু বকর ছিদ্দিক রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান খান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. জাহিদুল ইসলাম, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মো. আল-আমীন (পনির), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহিনুর রশিদ খান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ, সমাজ কল্যাণ ও পুনর্বাসন সম্পাদক জাকিয়া হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জিয়াউর রহমান খান এবং নির্বাহী সদস্য হিসেবে মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ রহমত উল্লাহ ও মো. ফেরদৌস আহমদ নির্বাচিত হয়েছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার এম একরামুল হক আসাদসহ ক্লাবের সাধারণ সদস্য, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার মো. মাইনুদ্দিন রিপন বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে তেজগাঁও প্রেস ক্লাব আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *