বিএনপির এমপি প্রার্থী তালিকায় ১২ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রকাশিত প্রার্থী তালিকার ৮৫ শতাংশই উচ্চশিক্ষিত বলে জানিয়েছেন দলটি। এর মধ্যে রয়েছেন ২০ জন চিকিৎসক ও প্রকৌশলী। রোববার (১৬ নভেম্বর) দলটির ভেরিফায়েড পেজে এ তথ্য প্রকাশ করা হয়। ঘোষিত সম্ভাব্য একক প্রার্থী তালিকার ৮৫ শতাংশই উচ্চশিক্ষিত উল্লেখ করে বিএনপি বলেছে, প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক […]

Continue Reading

ছয় বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী ভর্তি বন্ধ

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ন্যূনতম সুযোগ-সুবিধা না থাকায় ছয় বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে রেখেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে দুটিতে এই বছর বন্ধ করা হয়েছে। আর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মানদণ্ড মেনে না চলায় বাকি চারটিতে আগে থেকেই ভর্তি স্থগিত ছিল। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত […]

Continue Reading

হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া কে এই বিচারপতি গোলাম মর্তুজা

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করে। মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য পুনঃগঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার বাংলাদেশের সুপ্রিম […]

Continue Reading

৭ কলেজের সমন্বয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ঢাকা মহানগরের সরকারি সাত কলেজের সমন্বয়ে (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ) ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মানসম্মত শিক্ষা, সময়মতো […]

Continue Reading

৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল

নিজস্ব প্রতিবেদক : তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও অসঙ্গতির পরিপ্রেক্ষিতে রংপুর বিভাগের ৫৩ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (১৭ নভেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নম্বর […]

Continue Reading

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সচিব বলেন, গত ৩১ […]

Continue Reading

নির্বাচনের আগে আনসারদের জন্য কেনা হচ্ছে ১৭ হাজার শটগান: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে সিদ্ধান্ত হয়েছে গমের চাহিদা বাড়ছে। কিছু […]

Continue Reading

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আলোচিত যত রায়

নিজস্ব প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য বাংলাদেশে ২০১০ সালের মার্চে তৎকালীন আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। সবশেষ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পরে গঠিত অন্তর্বর্তী সরকার জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠন করে একই ট্রাইব্যুনাল। পুনর্গঠনের আগে ১৫ বছরের বেশি সময়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মোট ৫৭ টি মামলার রায় দিয়েছিল আন্তর্জাতিক […]

Continue Reading

অনন্য তুমি মওলানা ভাসানী

এম. গোলাম মোস্তফা ভুইয়া : উপমহাদেশ তথা বাংলার কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন গ্রাম-গঞ্জের সাধারন খেটে খাওয়া মানুষের নয়নমনি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। সারা জীবনই যার সংগ্রাম ছিল মেহনতির মানুষের মুক্তির লক্ষ্যে। মওলানা ভাসানী তার সুদীর্ঘ জীবনে জনসাধারণের সাথে এত গভীরভাবে সম্পৃক্ত ছিলেন যে, শুধু বাংলাদেশেই নয়; সারা ভারতেও […]

Continue Reading

নাটোর থেকে শুরু হচ্ছে প্রথম ‘স্কুল ফিডিং’ কর্মসূচির কার্যক্রম

নাটোর জেলা প্রতিনিধি: নাটোর থেকে শুরু হচ্ছে প্রথম ‘স্কুল ফিডিং’ কর্মসূচির কার্যক্রম। আজ শনিবার (১৫ নভেম্বর) থেকে নাটোরের গুরুদাসপুরে শুরু হচ্ছে ‘স্কুল ফিডিং’ কর্মসূচির কার্যক্রম। শিশুদের পুষ্টি নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার লক্ষ্যে সারাদেশের নির্বাচিত ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি শুরু হচ্ছে। নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর সরকারি […]

Continue Reading