চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

জাতীয় প্রচ্ছদ
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

১৩তম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সচিব বলেন, গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। নতুন হিসাব অনুযায়ী মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

তিনি জানান, চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার আছেন ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন। তালিকা অনুযায়ী পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯ শতাংশ এবং নারী ভোটার বৃদ্ধির হার ৪.১৬ শতাংশ।

গত ৩ নভেম্বর নির্বাচন কমিশন হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় পুরুষ ভোটার ছিলেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটারের সংখ্যা ছিল ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩০ জন।

নতুন চূড়ান্ত তালিকায় ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করেছেন, তারা অন্তর্ভুক্ত হয়েছেন। ফলে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *