বিএনপির এমপি প্রার্থী তালিকায় ১২ চিকিৎসক

জাতীয় স্বাস্থ্য
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রকাশিত প্রার্থী তালিকার ৮৫ শতাংশই উচ্চশিক্ষিত বলে জানিয়েছেন দলটি। এর মধ্যে রয়েছেন ২০ জন চিকিৎসক ও প্রকৌশলী। রোববার (১৬ নভেম্বর) দলটির ভেরিফায়েড পেজে এ তথ্য প্রকাশ করা হয়।

ঘোষিত সম্ভাব্য একক প্রার্থী তালিকার ৮৫ শতাংশই উচ্চশিক্ষিত উল্লেখ করে বিএনপি বলেছে, প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করা ব্যক্তিও আছেন।
‘অন্তত দুইজন পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা আইভি লিগভুক্ত দুটি বিশ্ববিদ্যালয়ে। ছয়জন পিএইডি করা। এ ছাড়া বিদেশে উচ্চশিক্ষা নিয়েছেন প্রার্থীদের প্রায় ১৪ শতাংশ। আর অন্তত ৪০ শতাংশ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজ থেকে’—বলেছে বিএনপি।

প্রার্থী তালিকায় ১২ চিকিৎসক : প্রাথমিক এই প্রার্থী তালিকায় আছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিভিন্ন পর্যায়ের ১২ চিকিৎসক।
তারা হলেন—অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন (দিনাজপুর ৬), ডা. রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর ৩), ডা. আনোয়ারুল হক (নেত্রকোনা ২), ডা. মইনুল হাসান সাদিক (গাইবান্ধা ৩), ডা. মাহাবুবুর রহমান লিটন (ময়মনসিংহ ৭), ডা. কে এম বাবর (গোপালগঞ্জ ২), ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন (ঢাকা ১৯ সাভার), ডা. সাখাওয়াত হোসেন জীবন (হবিগঞ্জ ২), ডা. খন্দকার জিয়াউল ইসলাম (গাইবান্ধা ১), ডা. সানসীলা জেবরীন প্রিয়াংকা (শেরপুর ১), ডা. ইকরামুল বারী টিপু (নওগা ৪) ও ডা. এম.এ. মুহিত সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *