প্রত্যাহারকৃত ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ২০ জন জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের পর তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব হিসেবে পদায়ন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী- চাঁপাইনবাবগঞ্জের ডিসি মোহাম্মদ সোলায়মানকে পরিকল্পনা বিভাগে, মুন্সীগঞ্জের ডিসি ফাতেমা তুল জান্নাতকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল […]

Continue Reading

সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা রোববার থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক : ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ-সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ এ অনুমোদন দেওয়া হয়েছে। এটি রোববার (১৬ নভেম্বর) থেকে কার্যকর হবে। এর আগে কৃষিবিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির অনুমোদনের পর বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এটি বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন নীতিমালায় স্বচ্ছ দরপত্র, ডিজিটাল নজরদারি, ডিলার নিয়োগে নতুন যোগ্যতা নির্ধারণ, এক পরিবারে একাধিক […]

Continue Reading

সিডর দিবস আজ

বাগেরহাট জেলা প্রতিনিধি : ২০০৭ সালের ১৫ নভেম্বর ভয়াবহ সুপার সাইক্লোন সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বাগেরহাটসহ দেশের উপকূলীয় জনপদ। বিশেষ করে বাগেরহাটের শরণখোলা পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। সহস্রাধিক মানুষের প্রাণহানির সেই বিভীষিকা আজও ভুলতে পারেনি এখানকার মানুষ। সেই রাতের প্রবল জলোচ্ছ্বাস মুহূর্তেই ভাসিয়ে নিয়েছিল বসতঘর, গবাদিপশু, ফসল ও গাছপালা। সর্বত্র লাশের স্তুপ আর স্বজনহারা মানুষের […]

Continue Reading

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার প্রথম রায় সোমবার

নিজস্ব প্রতিবেদক : গত বছরের জুলাই-আগস্টে মানবতাবিরোধী মামলায় অভিযুক্ত তিন আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা হতে যাচ্ছে সোমবার (১৭ নভেম্বর)। দেশের ইতিহাসে এবারই প্রথম কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও শিশু হত্যা মামলাগুলোর এটিই […]

Continue Reading

চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদকে খুলনায় বদলি করা হয়েছে। এছাড়াও পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এন এম […]

Continue Reading

৯ জেলায় নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচনের আগে স্থানীয় প্রশাসনের রদবদলের অংশ হিসেবে তৃতীয় ধাপে আরো ৯ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ( ১৩ অক্টোবর) এসব জেলায় ডিসিদের রদবদল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সীগঞ্জ, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট […]

Continue Reading

কুড়িগ্রামের নতুন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ

কুড়িগ্রাম প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। এক সপ্তাহের মধ্যে তিন দফায় অর্ধশতাধিক জেলার ডিসি (জেলা প্রশাসক) পদে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ৯ নভেম্বর ঘোষিত দ্বিতীয় দফার নিয়োগে কুড়িগ্রাম জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মিজ অন্নপূর্ণা দেবনাথ (১৬৩৮০), যিনি […]

Continue Reading

‘‘একই দিনে নির্বাচন ও গণভোট’’ জুলাই সনদ আদেশ

নিজস্ব প্রতিবেদক : আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই সংবিধান সংস্কার নিয়ে গণভোট হবে। চারটি প্রস্তাবে ব্যালট পেপারে এই গণভোট অনুষ্ঠিত হবে। ভোট দিতে হবে ‘হ্যাঁ’ অথবা ‘না’ চিহ্নে। ‘হ্যাঁ’ ভোট বেশি হলে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিতদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে। আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষের। জাতীয় সংসদ নির্বাচনে […]

Continue Reading

শপথ নিলেন হাইকোর্টের ২১ স্থায়ী বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২১ জন বিচারপতির শপথ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নবনিযুক্ত বিচারপতিদের শপথ পড়ান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এ সময় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল […]

Continue Reading

বছরে ২৬ হাজার শিশু নিউমোনিয়ায় মারা যায়

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব নিউমোনিয়া দিবস আজ বুধবার (১২ নভেম্বর)। নিউমোনিয়া প্রতিরোধ ও চিকিৎসা সংক্রান্ত সচেতনতা বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের নানা আয়োজনে পালন করা হচ্ছে দিবসটি। এ বছরের প্রতিপাদ্য– ‘সুস্থ সূচনা, আশার ভবিষ্যৎ’। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। জানা গেছে, ফুসফুসের প্রদাহজনিত ভয়ংকর একটি রোগ নিউমোনিয়া। বিশেষ করে শীতের সময় শিশু ও […]

Continue Reading