নিজস্ব প্রতিবেদক :
জিয়া পরিবার সবসময়ই ছিলেন সাংবাদিক বান্ধব। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়ে গেছেন জাতীয় প্রেসক্লাবের জমি ও বর্তমান ভবন। মিরপুরের কালসিতে সাংবাদিকদের জন্য করেছিলেন আবাসনের ব্যবস্থা। তারই সহধর্মিনী তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিরপুরের পল্লবীতে ৩০০ সাংবাদিকের আবাসনের জন্য বরাদ্দ দিয়ে গেছেন সাত একর জমি।
বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর দেশবাসিকে কাঁদিয়ে চির-বিদায় নিয়ে চলে গেছেন। কিন্তু তার কাছে আমাদের ঋন শোধ হবার নয়।
মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরপুরের পল্লবীতে বরাদ্দ পাওয়া সাংবাদিকদের সংগঠন ঢাকা সাংবাদিক সমবায় সমিতি জাতীয় প্রেসক্লাবে আয়োজন আয়োজন করে এক দোয়া ও মিলাদ মাহফিল।