তত্ত্বাবধায়ক ভালো, কিন্তু এখনই নয়!

মাসুদ কামাল : তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি ফিরে এসেছে। কিন্তু আসলেই কি ফিরে এসেছে? ২০১১ সালে তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বাতিল করে দিয়েছিলেন। ১৪ বছর পর বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ আগের সে রায়কে ত্রুটিপূর্ণ আখ্যায়িত করে বাতিল করে দিয়েছেন। ফলে ফিরে […]

Continue Reading

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক: আবারও ফিরেছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তবে এই ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত সাত বিচারকের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। কিছু পর্যবেক্ষণসহ আপিল নিষ্পত্তি করে ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে বেঞ্চের রায় ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার […]

Continue Reading

তারেক রহমানের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি। তারেক রহমানকে শৈশবে তার বাবা-মা তাকে ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করিয়েছিলেন, যা তখন একটি ইংরেজি-মাধ্যমিক স্কুল ছিল, যেখানে […]

Continue Reading

ছয় বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী ভর্তি বন্ধ

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ন্যূনতম সুযোগ-সুবিধা না থাকায় ছয় বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে রেখেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে দুটিতে এই বছর বন্ধ করা হয়েছে। আর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মানদণ্ড মেনে না চলায় বাকি চারটিতে আগে থেকেই ভর্তি স্থগিত ছিল। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত […]

Continue Reading

৭ কলেজের সমন্বয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ঢাকা মহানগরের সরকারি সাত কলেজের সমন্বয়ে (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ) ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মানসম্মত শিক্ষা, সময়মতো […]

Continue Reading

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সচিব বলেন, গত ৩১ […]

Continue Reading

নির্বাচনের আগে আনসারদের জন্য কেনা হচ্ছে ১৭ হাজার শটগান: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে সিদ্ধান্ত হয়েছে গমের চাহিদা বাড়ছে। কিছু […]

Continue Reading

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আলোচিত যত রায়

নিজস্ব প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য বাংলাদেশে ২০১০ সালের মার্চে তৎকালীন আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। সবশেষ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পরে গঠিত অন্তর্বর্তী সরকার জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠন করে একই ট্রাইব্যুনাল। পুনর্গঠনের আগে ১৫ বছরের বেশি সময়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মোট ৫৭ টি মামলার রায় দিয়েছিল আন্তর্জাতিক […]

Continue Reading

অনন্য তুমি মওলানা ভাসানী

এম. গোলাম মোস্তফা ভুইয়া : উপমহাদেশ তথা বাংলার কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন গ্রাম-গঞ্জের সাধারন খেটে খাওয়া মানুষের নয়নমনি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। সারা জীবনই যার সংগ্রাম ছিল মেহনতির মানুষের মুক্তির লক্ষ্যে। মওলানা ভাসানী তার সুদীর্ঘ জীবনে জনসাধারণের সাথে এত গভীরভাবে সম্পৃক্ত ছিলেন যে, শুধু বাংলাদেশেই নয়; সারা ভারতেও […]

Continue Reading

হাসিনার রায়ে স্বচ্ছতা ও ন্যায় বিচার চান ফখরুল

নিজস্ব প্রতিবেদক : চব্বিশ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ে স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৬ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই দাবি জানান। পোস্টে মির্জা ফখরুল লেখেন, […]

Continue Reading