নাটোর থেকে শুরু হচ্ছে প্রথম ‘স্কুল ফিডিং’ কর্মসূচির কার্যক্রম

নাটোর জেলা প্রতিনিধি: নাটোর থেকে শুরু হচ্ছে প্রথম ‘স্কুল ফিডিং’ কর্মসূচির কার্যক্রম। আজ শনিবার (১৫ নভেম্বর) থেকে নাটোরের গুরুদাসপুরে শুরু হচ্ছে ‘স্কুল ফিডিং’ কর্মসূচির কার্যক্রম। শিশুদের পুষ্টি নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার লক্ষ্যে সারাদেশের নির্বাচিত ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি শুরু হচ্ছে। নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর সরকারি […]

Continue Reading

সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা রোববার থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক : ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ-সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ এ অনুমোদন দেওয়া হয়েছে। এটি রোববার (১৬ নভেম্বর) থেকে কার্যকর হবে। এর আগে কৃষিবিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির অনুমোদনের পর বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এটি বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন নীতিমালায় স্বচ্ছ দরপত্র, ডিজিটাল নজরদারি, ডিলার নিয়োগে নতুন যোগ্যতা নির্ধারণ, এক পরিবারে একাধিক […]

Continue Reading

সিডর দিবস আজ

বাগেরহাট জেলা প্রতিনিধি : ২০০৭ সালের ১৫ নভেম্বর ভয়াবহ সুপার সাইক্লোন সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বাগেরহাটসহ দেশের উপকূলীয় জনপদ। বিশেষ করে বাগেরহাটের শরণখোলা পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। সহস্রাধিক মানুষের প্রাণহানির সেই বিভীষিকা আজও ভুলতে পারেনি এখানকার মানুষ। সেই রাতের প্রবল জলোচ্ছ্বাস মুহূর্তেই ভাসিয়ে নিয়েছিল বসতঘর, গবাদিপশু, ফসল ও গাছপালা। সর্বত্র লাশের স্তুপ আর স্বজনহারা মানুষের […]

Continue Reading

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার প্রথম রায় সোমবার

নিজস্ব প্রতিবেদক : গত বছরের জুলাই-আগস্টে মানবতাবিরোধী মামলায় অভিযুক্ত তিন আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা হতে যাচ্ছে সোমবার (১৭ নভেম্বর)। দেশের ইতিহাসে এবারই প্রথম কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও শিশু হত্যা মামলাগুলোর এটিই […]

Continue Reading

‘‘একই দিনে নির্বাচন ও গণভোট’’ জুলাই সনদ আদেশ

নিজস্ব প্রতিবেদক : আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই সংবিধান সংস্কার নিয়ে গণভোট হবে। চারটি প্রস্তাবে ব্যালট পেপারে এই গণভোট অনুষ্ঠিত হবে। ভোট দিতে হবে ‘হ্যাঁ’ অথবা ‘না’ চিহ্নে। ‘হ্যাঁ’ ভোট বেশি হলে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিতদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে। আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষের। জাতীয় সংসদ নির্বাচনে […]

Continue Reading

শপথ নিলেন হাইকোর্টের ২১ স্থায়ী বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২১ জন বিচারপতির শপথ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নবনিযুক্ত বিচারপতিদের শপথ পড়ান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এ সময় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল […]

Continue Reading

বছরে ২৬ হাজার শিশু নিউমোনিয়ায় মারা যায়

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব নিউমোনিয়া দিবস আজ বুধবার (১২ নভেম্বর)। নিউমোনিয়া প্রতিরোধ ও চিকিৎসা সংক্রান্ত সচেতনতা বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের নানা আয়োজনে পালন করা হচ্ছে দিবসটি। এ বছরের প্রতিপাদ্য– ‘সুস্থ সূচনা, আশার ভবিষ্যৎ’। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। জানা গেছে, ফুসফুসের প্রদাহজনিত ভয়ংকর একটি রোগ নিউমোনিয়া। বিশেষ করে শীতের সময় শিশু ও […]

Continue Reading

রাষ্ট্রীয় স্বীকৃতি সময়ের দাবি ‘উপকূল দিবস’

রফিকুল ইসলাম মন্টু : ১২ নভেম্বর উপকূলের জন্য একটি দিবস— উপকূলের অধিকার ও ন্যায্যতার কথা বলা যায়, উপকূলের সংকট ও সম্ভাবনার কথা বলা যায়, এমন একটি দিবস। প্রচলিত দিবসের তালিকায় পাখি দিবস, পানি দিবস, শকুন দিবস, হাতি দিবস, শিক্ষা দিবস, স্বাস্থ্য দিবস, জনসংখ্যা দিবস, নারী দিবস, গ্রামীণ নারী দিবস, মানবাধিকার দিবস, ভালোবাসা দিবস এবং আরো […]

Continue Reading

সাংবাদিক থেকে এখন ডিসি কাজী সায়েমুজ্জামান

নিজস্ব প্রতিবেদক : চড়াই-উৎরাই পেরিয়ে সেই মাঠ চষে বেড়ানো আলোচিত সাংবাদিক কাজী মো. সায়েমুজ্জামান আজ এগিয়ে গিয়েছেন সাফল্যের উচ্চ শিখরে। তিনি এখন পঞ্চগড় জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট। তিনি ছিলেন দেশের তুখোড় সাংবাদিক ও কবি। দৈনিক মানবজমিন দিয়ে তার কর্মজীবন শুরু। রিপোর্টার হিসেবে আলোচিত অসংখ্য খবরের জন্ম দেওয়ায় একসময় ঢাকার সংবাদপাড়ায় হয়ে ওঠেন […]

Continue Reading

৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৬৮

নিজস্ব প্রতিবেদক : ৪৯তম বিসিএস (বিশেষ) শিক্ষা ক্যাডারে পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সাময়িকভাবে ৬৬৮ জনকে মনোনয়ন প্রদান করা হয়েছে।’ এই বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের শূন্য পদ পূরণের জন্য প্রার্থী বাছাইয়ের ফল  […]

Continue Reading