তারেক রহমানের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের নেতৃবৃন্দ। গতকাল রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদও উপস্থিত ছিলেন। ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ইন্টারন্যাশনাল […]

Continue Reading

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি ডা. ছালেক

নিয়ামতপুর (নওগাঁ) উপজেলা সংবাদদাতা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে বিএনপির দলীয় প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনবারের সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে […]

Continue Reading

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে ছাত্রদলে যোগ দিলেন ১০ নেতাকর্মী

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সংগঠক মোজাম্মেল হক সাগরের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১০জন নেতাকর্মী যোগদান করেছে। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের ডাকবাংলো সংলগ্ন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন। এ সময় ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহামেদ […]

Continue Reading

নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

নিজস্ব প্রতিবেদক : ২০২৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ আপলোড করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এতে ষষ্ঠ শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ পাঠ্যবইয়ে লেখা হয়েছে— ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। একইসঙ্গে উল্লেখ করা হয়েছে, ১৯৭১ সালের ২৭ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। বইটিতে […]

Continue Reading

তিন দফতরে নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক : সরকারের তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। এর মধ্যে দু’জনকে পদোন্নতির পর দুই মন্ত্রণালয়ে পদায়নও করা হয়েছে। রোববার (০৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইদুর রহমান খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। […]

Continue Reading

আইপিএল সম্প্রচারের বিষয়ে পদক্ষেপের কথা ভাবছে সরকার : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : আইনগত ভিত্তি যাচাই-বাছাই করে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচারের বিষয়ে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, ‘এখন চুপ করে বসে থাকার উপায় নেই। একটা […]

Continue Reading

বিটিআরসি ভবনে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: ফয়েজ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। রোববার (৪ জানুয়ারি) বিটিআরসি ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। […]

Continue Reading

ভারত-বাংলাদেশ টানাপোড়েনের প্রভাব খাদ্য পরিস্থিতির ওপর পড়বে না : খাদ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব খাদ্য পরিস্থিতির ওপরে পড়বে না বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রোববার (৪ জানুয়ারি) দেশের খাদ্য মজুত পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে দেওয়া ব্রিফিংয়ে এসব কথা জানান খাদ্য উপদেষ্টা। সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে খাদ্য সচিব ফিরোজ সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। […]

Continue Reading

মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : জাতীয় পার্টির একাংশের আলোচিত নেতা মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রূপালী ব্যাংকের ঋণখেলাপির কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। একই আসনে বিএনপি প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক […]

Continue Reading

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৯ জানুয়ারি বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে। রোববার (৪ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা […]

Continue Reading