নিজস্ব প্রতিবেদক :
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব আয়োজিত স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন ২০২৬ প্রণয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত। বুধবার (২৩ সেপ্টেম্বর,২৬) রাজধানীর বিএমএর ডাঃ মিলন হলে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্হায়ী কমিটির অন্যতম সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার।
ড্যাব সভাপতি ডাঃ হারুন আল রশীদ এর সভাপতিত্বে এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলের সঞ্চালনায় গোলটেবিল বৈঠক ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু এমপি। গোল টেবিল বৈঠক এ চিকিৎসক সংসদ সদস্য গণ, বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকগণ ও সিনিয়র চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।