প্রাথমিক শিক্ষকদের বেতন ৩৮ থেকে ৬৫ হাজার

প্রচ্ছদ শিক্ষা
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

অবশেষে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন এক ধাপ বাড়িয়ে ১০ম গ্রেডে উন্নীত করা হলো। নতুন গ্রেড অনুযায়ী প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হবে ১৬ হাজার টাকা থেকে এবং সর্বোচ্চ ধাপ দাঁড়াবে ৩৮ হাজার ৬৪০ টাকা। এর আগে প্রধান শিক্ষকদের বেতন ১১তম গ্রেড অনুযায়ী ছিল। তখন মূল বেতন শুরু হতো ১২ হাজার ৫০০ টাকা থেকে এবং সর্বোচ্চ ধাপ ছিল ৩০ হাজার ২৩০ টাকা।

সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করতে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের অনুমোদন পেয়েছে। এছাড়া প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিও এই সিদ্ধান্তের সমর্থন দিয়েছে। সব প্রক্রিয়া শেষ করে ১৫ ডিসেম্বরের তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। এ বিষয়ের আইনি ভিত্তিও রয়েছে। সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়েছিল প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডসহ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার সমমানের পদমর্যাদা দেওয়া হবে।

দীর্ঘ আইনি লড়াই শেষে ২৮ অক্টোবর ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন এক ধাপ বাড়িয়ে ১০ম গ্রেডে উন্নীত করা হয়। এরপর সমগ্র দেশের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো এখন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *