ইন্টারন্যাশনাল স্কুল অব মিরপুর’এ শহীদ দিবস পালিত

শিক্ষা
Spread the love

নিজস্ব প্রতিবেদক:

যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই মায়ের ভাষা তাদের কে উৎসর্গ করে ইন্টারন্যাশনাল স্কুল অব মিরপুর ( আইএসএম)’এ অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শনিবার (২১ ফেব্রুয়ারি,২০২৬) সকাল ১০টায় রাজধানীর মিরপুর ১৩ নম্বরে আইএসএম ক্যাম্পাস প্রাঙ্গনে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কচি-কাঁচার কলতানে মুখরিত এই আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।

আইএসএম অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজনের সভাপতিত্বে অনুষ্ঠানে নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা, দেশের ইতিহাস ও ভাষা আন্দোলনের চেতনা তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *