ইকেআর ইংলিশ একাডেমিক ইনস্টিটিউট ২৬ শিক্ষার্থীকে ইএলএসএসি সার্টিফিকেট দিয়েছে

প্রচ্ছদ
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
সকল প্রকার ভয় কাটিয়ে ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের আগ্রহী এবং অধিকতর মনোযোগী করতে কাজ করছে রাজধানীর ইকেআর ইংলিশ অ্যান্ড একাডেমিক ইনস্টিটিউট। এছাড়াও প্রতিষ্ঠানে স্পোকেন ইংলিশ এবং গ্রামারে বিশেষ গুরুত্ব দেওয়া হয় যাতে শিক্ষার্থীরা ইংরেজিতে কথা বলা এবং লেখায় দক্ষতার পরিচয় দিতে পারে। সেই লক্ষ্য থেকেই এক বছর মেয়াদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস অ্যাচিভমেন্ট কোর্স (ইএলএসএসি) সম্পন্নকারী ২৬ শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করেছে ইকেআর ইংলিশ অ্যান্ড একাডেমিক ইনস্টিটিউট। শুক্রবার (২১ জানুয়ারি ২০২২) রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনের বে লিফ রেস্টুরেন্টে ইএলএসএসি সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মধু ব্যাপারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল মালেক।
অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইকেআর ইংলিশ অ্যান্ড একাডেমিক ইনস্টিটিউটের পরিচালক এবং মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন। এ সময় তিনি জানান, ইএলএসএসি হচ্ছে ইকেআর ইংলিশ ইনস্টিটিউটের এক বছর মেয়াদি একটি উন্নত ইংরেজি ভাষা শিক্ষা কোর্স। যেখানে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় অনর্গল কথা বলা, লেখা এবং দক্ষ করে তোলা হয়। বিশেষ করে কোর্স চলাকালীন সময়ে ইংরেজি ব্যাকরণ রপ্ত করার বিষয়ে ইএলএসএসি অধিকতর জোর দিয়ে থাকে। চলতি শিক্ষা বর্ষে ইকেআর ইন্সটিটিউট থেকে মাধ্যমিক উচ্চ বিদ্যালয় স্তরের ২৬ জন শিক্ষার্থী ইএলএসএসি প্রশংসাপত্র পেয়েছে।
ইএলএসএসি সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ ডিজিটাল স্কুল সোসাইটির (বিডিএসএস) চেয়ারম্যান এবং ইকেআর ইংলিশ অ্যান্ড একাডেমিক ইনস্টিটিউটের পরিচালক আরও জানান, ইএলএসএসি এ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নামে তিনটি ইংরেজি ভাষা শেখার স্তর বা ধাপ রয়েছে। প্রতিটি স্তরের মেয়াদ এক বছর। সফলভাবে কোর্স সম্পন্ন করার পরেই ইকেআর ইংলিশ অ্যান্ড একাডেমিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীকে সার্টিফিকেট দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *