জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করা হয়েছে : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক :  ক্যানসার, দীর্ঘমেয়াদি কিডনি রোগ, লিভার ডিজিজ, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য অনুদানের পরিমাণ বাড়িয়ে ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে এ খাতে বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৬০০ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের […]

Continue Reading

শয্যা বাড়লেও জনবল বাড়েনি রংপুর মেডিকেলে

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ৬০০ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত হলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে আক্ষেপ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হুজুর আলী। শনিবার (৪ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে […]

Continue Reading

৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে দেওয়া হবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে এই মুহূর্তে হামে আক্রান্ত শিশুদের টিকা দেওয়া হবে না। শনিবার (৪ এপ্রিল) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, কোনো শিশু যদি আগে হামের টিকা […]

Continue Reading

বক্ষব্যাধি হাসপাতালের বহির্বিভাগে বিশেষায়িত ক্লিনিক সেবা চালু

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে নতুন করে বিশেষায়িত ক্লিনিক সেবা চালু করা হয়েছে। এই বিশেষায়িত ক্লিনিক সেবার মধ্যে স্লিপ ডিসঅর্ডার, ধূমপান নিরোধক সহায়তা, ডিপিএলডির রোগীরা আরও সহজে নির্দিষ্ট সেবা পাবেন, যা তাদের চিকিৎসার মান আরও উন্নত করবে। বুধবার (১ এপ্রিল,২৬) হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া কেক কেটে […]

Continue Reading

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক : ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুদের আগামী রোববার (৫ এপ্রিল) থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেবে সরকার। বুধবার ( ১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে হামের টিকা কার্যক্রম ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, আপৎকালীন ব্যবস্থা হিসেবে গ্যাভির (ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট […]

Continue Reading

বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক হলেন ডা. গোলাম সারওয়ার

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে চুক্তিভিভিক নিয়োগ পেয়েছেন ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া। মঙ্গলবার (৩১ মার্চ,২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন […]

Continue Reading

হামের টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছরের শিশুরা

নিজস্ব প্রতিবেদক : দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রুটিন টিকাদান কর্মসূচির বাইরে অতিরিক্ত একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। জুনের প্রথম সপ্তাহ থেকে এক মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকা পাবে। এত দিন […]

Continue Reading

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (০৪ মার্চ, ২০২৬)দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্তি প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। সভায় পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলোতে স্বাস্থ্যকেন্দ্র করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী […]

Continue Reading

গবেষণায় মনোযোগী হতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিবেশকে রাজনীতিমুক্ত রাখার ওপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন নতুন চিকিৎসকদের উদ্দেশে বলেছেন, শিক্ষাক্ষেত্রে রাজনীতি ব্যাঘাত ঘটায়। লেখাপড়া ও গবেষণায় মনোযোগী হতে হবে। ভালো ডাক্তার হোন, রাজনীতি থেকে দূরে থাকুন। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে রাজনীতি ব্যাঘাত সৃষ্টি করে। রেসিডেন্ট চিকিৎসকদের উচিত লেখাপড়া ও গবেষণায় মনোনিবেশ করে নিজেকে মানবিক […]

Continue Reading

ড্যাব’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি,২৬) রাজধানীর পঙ্গু হাসপাতালে (নিটোর) অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, মহাসচিব ডাঃ মোঃ […]

Continue Reading