ছয় বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী ভর্তি বন্ধ

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ন্যূনতম সুযোগ-সুবিধা না থাকায় ছয় বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে রেখেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে দুটিতে এই বছর বন্ধ করা হয়েছে। আর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মানদণ্ড মেনে না চলায় বাকি চারটিতে আগে থেকেই ভর্তি স্থগিত ছিল। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত […]

Continue Reading

৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৬৮

নিজস্ব প্রতিবেদক : ৪৯তম বিসিএস (বিশেষ) শিক্ষা ক্যাডারে পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সাময়িকভাবে ৬৬৮ জনকে মনোনয়ন প্রদান করা হয়েছে।’ এই বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের শূন্য পদ পূরণের জন্য প্রার্থী বাছাইয়ের ফল  […]

Continue Reading

ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডেঙ্গু প্রতিরোধে ক্যাম্পেইন

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে অবস্থিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ […]

Continue Reading

ব্যারিস্টার রফিকুল হকের নামে নতুন মেডিকেলের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : সরকারি মেডিকেল কলেজগুলোর আসন ২৮০টি কমানো হলেও নতুন করে আরেকটি বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে সরকার। রোববার (৯ নভেম্বর) স্বাস্থ্য উপদেষ্টার সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন সোমবার (১০ নভেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন মেডিকেল […]

Continue Reading

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

নিজস্ব প্রতিবেদক : আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছেন। ফলে আজ সোমবার (১০ নভেম্বর) সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি ক্লাস চলবে। গত রোববার (৯ নভেম্বর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠিয়ে এ তথ্য জানানো হয়েছে। পরিষদের অন্যতম নেতা মোহাম্মদ শামছুদ্দীন […]

Continue Reading

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণে বোর্ডের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার জন্য পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা (নির্বাচনী পরীক্ষা) গ্রহণ না করার নির্দেশ দিয়েছে। রবিবার (৯ অক্টোবর) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট […]

Continue Reading

পুপরোয়ার সভাপতি তুহিন সাধারণ সম্পাদক সাদাত

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মরত জনসংযোগ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশনের (পুপরোয়া) ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবঘোষিত কমিটিতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের প্রধান আবু মিয়া আকন্দ (তুহিন) সভাপতি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় […]

Continue Reading

আজ থেকে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক : সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে শিক্ষকদের চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। ঘোষণা অনুযায়ী, রোববার (৯ নভেম্বর) থেকেই এ কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ কর্মবিরতির ঘোষণা এসেছে। এর আগে, এদিন বিকেলে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় বাধা দেয় পুলিশ। […]

Continue Reading

ভালো স্কোর অর্জনে IELTS শিক্ষার্থীদের পুরস্কার দিয়েছে SCOREMAX

নিজস্ব প্রতিবেদক : সকল প্রকার ভয় কাটিয়ে ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের আগ্রহী এবং অধিকতর মনোযোগী করতে কাজ করছে রাজধানীর স্বনামধন্য প্রতিষ্ঠান SCOREMAX। এছাড়াও প্রতিষ্ঠানে স্পোকেন ইংলিশ এবং গ্রামারে বিশেষ গুরুত্ব দেওয়া হয় যাতে শিক্ষার্থীরা অনর্গল ইংরেজিতে কথা বলা এবং লেখায় দক্ষতার পরিচয় দিতে পারে। সেই লক্ষ্য থেকেই SCOREMAX চালু করেছে IELTS কোর্স। সম্প্রতি (রবিবার,২৬ অক্টোবর-২০২৫) রাজধানীর […]

Continue Reading

ফেব্রুয়ারিতেই হচ্ছে বইমেলা

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর যথারীতি ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলা শুরু হবে। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পরই বইমেলারও তারিখ ঘোষণা করা হবে। রোববার (২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম […]

Continue Reading