পুপরোয়ার সভাপতি তুহিন সাধারণ সম্পাদক সাদাত

জাতীয় শিক্ষা
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মরত জনসংযোগ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশনের (পুপরোয়া) ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নবঘোষিত কমিটিতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের প্রধান আবু মিয়া আকন্দ (তুহিন) সভাপতি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি হয়েছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মাদ ইমতিয়াজ এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির জ্যেষ্ঠ সহপরিচালক আনোয়ার হাবীব কাজল।

যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির ব্র্যান্ডিং ও পাবলিক রিলেশন অফিসের পরিচালক আল আমিন শিকদার সিহাব ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা এস এম মহিউদ্দিন।

এ ছাড়া প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্টর জাহিদ হাসান সাংগঠনিক সম্পাদক, নুরুজ্জামান ফারাবী সহসাংগঠনিক সম্পাদক, ফারইস্ট ইউনিভার্সিটির মামুন-উল মতিন অর্থ সম্পাদক, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সাদিক হাসান পলাশ সহসাংগঠনিক সম্পাদক, সোনারগাঁও ইউনিভার্সিটির নাহিদ হাসান দপ্তর ও প্রশিক্ষণ সম্পাদক, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের তারেক ওমর সহদপ্তর ও প্রশিক্ষণ সম্পাদক, সাউথইস্ট ইউনিভার্সিটির আবু হাশেম রনি প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির মোশাররফ হোসাইন সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক, মেরিট ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মনজুর হোসাইন ক্রীড়া সম্পাদক, ব্র্যাক ইউনিভার্সিটির ফাতিউস ফাহমিদ সৌরভ সহক্রীড়া সম্পাদক, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির রাইসুল হক চৌধুরী সাংস্কৃতিক সম্পাদক, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শামসুল হক সহসাংস্কৃতিক সম্পাদক এবং বিইউএইচএসের হাসিনা এনজেল আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ইসি সদস্য হিসেবে রয়েছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ওয়াহিদুজ্জামান, নর্দান ইউনিভার্সিটির শেখ মাহবুব, বদিউজ্জামান সোহেল ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মো. ফায়জ্জুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *