শিক্ষাপ্রতিষ্ঠানে `পুনঃভর্তি ফি` আদায় বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : শিক্ষাপ্রতিষ্ঠানে `পুনঃভর্তি ফি` আদায় বন্ধের নির্দেশ নিজস্ব প্রতিবেদক দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে একবার ভর্তি হওয়া শিক্ষার্থীর কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। বুধবার […]

Continue Reading

ডাকসু ভিপি থেকে এখনো অপরাজিত এমপি আমান উল্লাহ আমান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাজনীতিতে ধারাবাহিক নির্বাচনি সাফল্যের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমান উল্লাহ আমান। বিএনপির এই প্রবীণ নেতা ও সাবেক ডাকসু ভিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে বিজয়ী হয়ে পঞ্চমবারের মতো জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো- তিনি জীবনে যতবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন, প্রতিবারই জয়ী […]

Continue Reading

পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল, অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে […]

Continue Reading

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, নির্বাচিত ১৪৩৮৪ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) রাতে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা (ভাইভা) শেষ হয়েছে গত ৩ ফেব্রুয়ারি। এই পরীক্ষা সম্পন্ন হওয়ার পর […]

Continue Reading

১,৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক : দেশের ১ হাজার ৭১৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) প্রথম পর্যায়ে এমপিওভুক্ত করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মূল্যায়িত এই প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির বিষয়ে সম্মতি চেয়ে ইতিমধ্যে অর্থ বিভাগে পত্র প্রেরণ করা হয়েছে। রবিবার ( ৮ ফেব্রুয়ারি,২৬) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ […]

Continue Reading

ইকেআর ফাউন্ডেশনের আন্ত: স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ, ইন্টারন্যাশনাল স্কুল অফ মিরপুর (আইএসএম) এবং মিরপুর সিটি স্কুল এন্ড কলেজ এর সমন্বয়ে আন্ত: স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী, ২৬) রাজধানীর মিরপুর ১৪ নম্বরের পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) ক্রিকেট মাঠে ইকেআর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এক সঙ্গে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের আন্ত: […]

Continue Reading

প্রাথমিক শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০২৬ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে সরকার। প্রায় তিন বছর পর আবারও প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পরীক্ষা ফিরছে। সংশোধিত এই মূল্যায়ন নির্দেশিকা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ২৬ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় এ […]

Continue Reading

ফের বাড়ল এসএসসির ফরম পূরণের সময়

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ফরম পূরণের সময় আরো চার দিন বৃদ্ধি করা হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী, পরীক্ষার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন […]

Continue Reading

কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অধ্যাদেশ জারি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকার “কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬” এবং “পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬” জারি করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ধর্ম, বর্ণ, গোষ্ঠী, লিঙ্গ বা জাতিগত পরিচয় নির্বিশেষে সকল মানুষকে কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা। যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬ এই অধ্যাদেশের […]

Continue Reading

মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঐতিহ্যবাহী মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ শীতকালীন পিঠা উৎসব উদযাপন করলো। প্রতিবছরের মত এ বছরেও ছিল জমজমাট সকল আয়োজন। প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি, ২৬) দিনব্যাপী অনুষ্ঠিত ‘পিঠা উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের ফকির। তিনি বলেন, পিঠা উৎসব আমাদের শিকড়, সংস্কৃতি ও পারস্পরিক […]

Continue Reading