নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ, ইন্টারন্যাশনাল স্কুল অফ মিরপুর (আইএসএম) এবং মিরপুর সিটি স্কুল এন্ড কলেজ এর সমন্বয়ে আন্ত: স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী, ২৬) রাজধানীর মিরপুর ১৪ নম্বরের পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) ক্রিকেট মাঠে ইকেআর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এক সঙ্গে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের আন্ত: স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আন্ত: স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট, ৮০০ মিটার দৌড় এবং রিলে দৌড়, দীর্ঘ লাফ, ভলিবল, ফুটবলসহ
বিভিন্ন ধরনের প্রায় ২০টি খেলায় অংশগ্রহণ করে। এছাড়া প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল ‘যেমন খুশি তেমন সাজ’। যেখানে প্রায় শতাধিক ক্ষুদে শিশুরা তাদের মনের মত সেজে পুরো মাঠ প্রদক্ষিণের মাধ্যমে অতিথিদের মুগ্ধ করে দেয়। আন্ত: স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আন্ত: স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ইকেআর ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং
তিন শিক্ষাপ্রতিষ্ঠানেরই অধ্যক্ষ মো. ইয়াহিয়া খান রিজন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’র কেন্দ্রীয় মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর থানা (মাধ্যমিক) শিক্ষা অফিসার আবদুল কাদের ফকির, ঢাকাস্থ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নতা আবু কোরাইশ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য লস্কর মোঃ তসলিম, বিশিষ্ট্য ব্যবসায়ী গোলাম আজম চৌধুরী, সিনিয়র জেলা জল (অব.) আমজাদ হোসেন, লায়ন্স ক্লাবের আঞ্চলিক চেয়ারপার্সন এএসই দেলোয়ার জগলু, বিমান বাহিনী কর্মকর্তা (অব.) সিরাজুল হক ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-ঢাকা মহানগর পশ্চিমের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জন আহমেদ, সুপ্রীম কোর্টের এডভোকেট জাহিদ চৌধুরীসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
আন্ত: স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস (১৯৯০) ও কেন্দ্রীয় ড্যাব মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যে কোন সহশিক্ষা কার্যকক্রম বিশেষত: ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। এরই অংশ হিসেবে মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ, ইন্টারন্যাশনাল স্কুল অফ মিরপুর (আইএসএম) এবং মিরপুর সিটি স্কুল এন্ড কলেজ বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব জীবনে আত্মবিশ্বাসী হওয়ার লক্ষ্যেই নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহিত করছে। যেন আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অগ্রণী ভূমিকা রাখতে পারে। যার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।
আন্ত: স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।