বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি : জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচনের মধ্য দিয়ে স্থাপন কাজের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার, (৪ এপ্রিল) বিকালে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের পাশে বিভাগীয় নগরীর শিকারীকান্দা ছত্রপুরে তথ্য কমপ্লেক্সের জন্য অধিগ্রহণকৃত নিজস্ব জায়গায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। […]

Continue Reading

সংরক্ষিত নারী আসনের তফসিল সোমবার

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল সোমবার (৬ এপ্রিল) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৪ এপ্রিল) ইসি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, আগামী সোমবার (৬ এপ্রিল) কমিশনের ১১তম সভা শেষে সংরক্ষিত নারী আসনের নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা ঘোষণা করবে ইসি। এ ক্ষেত্রে ভোটের জন্য দুটি তারিখ (১০ […]

Continue Reading

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিজস্ব প্রতিবেদক : বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলে সংকট শুরু হয়েছে প্রায় দেড় মাস আগে। দোকানগুলোতে আগে বিভিন্ন অপরিচিত ব্র্যান্ডের সয়াবিন তেল দেখা গেলেও এখন চিত্র পুরোপুরি ভিন্ন। আর পরিচিত ব্র্যান্ডের তেলও চাহিদা অনুযায়ী খুবই সামান্য মিলছে। এতে খোলা তেলের বিক্রি বাড়িয়েছে ব্যবসায়ীরা। ঈদুল ফিতরের আগে থেকেই বাজারে খোলা তেলের কেজি ২০০ টাকা ছাড়িয়েছিলো। […]

Continue Reading

সুস্থ ধারার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য সুস্থ ধারার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। শনিবার (৪ এপ্রিল) ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতি শুধুমাত্র গান-বাজনার মধ্যে সীমাবদ্ধ […]

Continue Reading

‎প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী

পাবনা জেলা প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রতিটি গণমাধ্যমকে সংবাদ জনগণের কাছে পৌঁছানের আগে ওই সংবাদের ফ্যাক্ট চেকিং নিশ্চিত করতে হবে। ফ্যাক্ট চেকিংয়ের শর্ত পূরণ ছাড়া কোনো সংবাদ যদি বাইরে প্রচারিত হয় তাহলে ওই সংবাদ প্রকাশকারী সংশ্লিষ্টদেরকে আইনের আওতায় আনতে পারবো। শনিবার (৪ এপ্রিল,২৬) দুপুরে পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের […]

Continue Reading

৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে দেওয়া হবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে এই মুহূর্তে হামে আক্রান্ত শিশুদের টিকা দেওয়া হবে না। শনিবার (৪ এপ্রিল) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, কোনো শিশু যদি আগে হামের টিকা […]

Continue Reading

অফিস নয়টা থেকে চারটা, মার্কেট বন্ধ ছয়টায়

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ কৃচ্ছসাধন ও ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবেনতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব ধরণের অফিস শুরু হবে সকাল ৯টায়, যা শেষ হবে বিকাল ৪টায়। এছাড়া সন্ধ্যা ৬টার পর সব বিপণিবিতান ও মার্কেট বন্ধ রাখতে হবে। পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিন বৃদ্ধি […]

Continue Reading

প্রাথমিকের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার ঘোষণা দিয়েছেন তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, “যারা ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা ভোট দেননি, তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব।” তিনি জানান, নির্বাচনী ইশতেহার […]

Continue Reading

ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা এ সপ্তাহে চালু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : দেশে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের প্রেক্ষাপটে জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। অতিরিক্ত জ্বালানি কেনা ঠেকানো এবং সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতে সরকার এপ্রিল থেকেই কিউআর কোডভিত্তিক ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা চালু করার প্রস্তুতি নিচ্ছে। জ্বালানি বিভাগ বলছে, মোবাইল অ্যাপভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে প্রাথমিকভাবে মোটরসাইকেলে জ্বালানি […]

Continue Reading

হামের টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছরের শিশুরা

নিজস্ব প্রতিবেদক : দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রুটিন টিকাদান কর্মসূচির বাইরে অতিরিক্ত একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। জুনের প্রথম সপ্তাহ থেকে এক মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকা পাবে। এত দিন […]

Continue Reading