প্রাথমিকের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী

জাতীয় প্রচ্ছদ
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

দেশের প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার ঘোষণা দিয়েছেন তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, “যারা ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা ভোট দেননি, তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব।” তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছে।

তিনি আরও বলেন, চলতি বর্ষা মৌসুমে দেড় কোটি বিভিন্ন প্রজাতির চারা রোপণের পরিকল্পনা রয়েছে। এছাড়া ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচির ফলে মূল্যস্ফীতির আশঙ্কা নেই বলে মন্তব্য করেন তিনি। তার মতে, এসব উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনীতি সচল রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী জানান, আগামী তিন মাসে আরও ৩০ হাজার পরিবারকে এবং চার বছরের মধ্যে মোট ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এদিকে, সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর জন্য প্রশ্নোত্তর পর্বে ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে সংসদে নির্দিষ্ট দিনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালুর প্রস্তাব উত্থাপন করেন এক সংসদ সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *