কেন্দ্র দখল অনিয়মের ২১ অভিযোগ এনসিপির

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনে দেশের বিভিন্ন জায়গায় প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া, একজনের ভোট আরেকজন দেওয়াসহ ২১টি অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন বিষয়ক সংবাদ সম্মেলনে মোট ২১টি অভিযোগের কথা তুলে ধরে দলটি। রাজধানীর বাংলামোটরে দলের […]

Continue Reading

দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ চলাকালীন দেশের ৪৮৬টি ভোটকেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ সময় ৫৯টি কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে, আর তিনটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল এই তথ্য নিশ্চিত করেছে। সমন্বয় সেলের প্রতিবেদনে বলা হয়েছে, […]

Continue Reading

নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হলে ফলাফল মেনে নেব: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হয়, তাহলে আমরা সব দলই ফলাফল মেনে নেব। তবে অবশ্যই নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, আমি সবাইকে আহ্বান করব, আমরা […]

Continue Reading

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ

রেজাউল করিম ভূঁইয়া : অবশেষে সব জল্পনা-কল্পনার এবং সংশয়ের অবসান ঘটতে যাচ্ছে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি । শেষ হচ্ছে ভোট নিয়ে নানা উদ্বেগ ও উৎকন্ঠার। ব্যাপক আলোচনা-সমালোচনা ও কৌতূহলের সমাপ্তির ইতি টেনে আজ সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। ভোট গ্রহণ চলবে […]

Continue Reading

ভোটের নিরাপত্তায় ৯ লাখ ১৯ হাজার ফোর্স

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে ভোটের দায়িত্ব পালন করবে সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন সদস্য। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, ভোটে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ১ লাখ ৩ হাজার, নৌ বাহিনীর উপকূলীয় পাঁচ জেলায় ১৭ আসনে ৫ […]

Continue Reading

নির্বাচনে প্রধানমন্ত্রী পদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে আড়ালে থাকা একজন ব্যক্তি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কিন্তু তার সাদা দাঁড়ি ও হাস্যোজ্জ্বল মুখসংবলিত বিলবোর্ড ও পোস্টার ঢাকার মোড়ে মোড়ে দেখা যাচ্ছে— যেখানে বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে দেশের প্রথম ইসলামপন্থি সরকার গঠনে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানা হচ্ছে। বিশ্লেষকদের মতে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের […]

Continue Reading

 ইশতেহারে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতায় গেলে বিএনপি এবং জামায়াতে ইসলামী উভয় দলই ‘ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন’ গঠন করবে। দল দুটির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, এই কমিশনের মাধ্যমে আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সত্যতা উদ্ঘাটন করবে তারা। দলগুলোর সূত্র বলছে, এই প্রক্রিয়ার মাধ্যমে অনুশোচনা প্রকাশের বিনিময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া […]

Continue Reading

ভারতীয় গণমাধ্যম ও আওয়ামী লীগ অপতথ্য ছড়াচ্ছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় কিছু গণমাধ্যম এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, পরিকল্পিতভাবে এসব মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন ছড়ানো হচ্ছে, যা গণতন্ত্র ও সুশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘পলিসি কনক্লেভ […]

Continue Reading

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনি কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। […]

Continue Reading

ইঙ্গিতপূর্ণ ও ডিজিটাল জগতে করা অনাকাঙ্ক্ষিত আচরণও যৌন হয়রানি হবে

নিজস্ব প্রতিবেদক : কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ (আইন) করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রস্তাবিত এই অধ্যাদেশ অনুযায়ী শারীরিক, মৌখিক, ইঙ্গিতপূর্ণ ও ডিজিটালজগতে করা অনাকাঙ্ক্ষিত আচরণকে যৌন হয়রানি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ অপরাধের শাস্তির মধ্যে রয়েছে তিরস্কার থেকে শুরু করে পদাবনতি, চাকরিচ্যুতি বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কার পর্যন্ত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি,২৬) উপদেষ্টা পরিষদের বৈঠকে […]

Continue Reading