আমাদেরকে প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করেছেন। আজ রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, মৎস্য চাষি, উদ্যোক্তা ও গবেষকগণ অংশ নেন। উদ্বোধনী ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, ‘মৎস্য খাতের অবদানের জন্য আমাদের প্রকৃতি ও […]

Continue Reading

এআইইউবি ও বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের এমওইউ স্বাক্ষর

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের (বিএফএফ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানে এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার এবং বিএফএফের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এআইইউবির উপ-উপাচার্য ড. মো. আব্দুর রহমান, […]

Continue Reading

লজিস্টিকস সেক্টরে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন

অর্থনৈতিক ডেস্ক: লজিস্টিকস সেক্টরে দক্ষতা উন্নয়ন, শিল্প সংযুক্তি ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ—এনএসডিএ রাজধানীতে স্টেকহোল্ডার কনসালটেশনের আয়োজন করে। গত রবিবার অনুষ্ঠিত এ কর্মশালায় লজিস্টিকস সেক্টরের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) রেহানা পারভীন। সভাপতিত্ব করেন এনএসডিএ’র সদস্য (পরিকল্পনা ও দক্ষতামান) মিনা মাসুদ উজজামান। বিশেষ অতিথি হিসেবে […]

Continue Reading

শিক্ষার্থীদের হেপাটাইটিস বি ভ্যাকসিন দিল ইউসিবি

অর্থনৈতিক ডেস্ক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর ঢাকা মেডিকেল কলেজ শাখার যৌথ উদ্যোগে কলেজের প্রায় পাঁচশ শিক্ষার্থীর জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিনেশনের উদ্বোধন করা হয়েছে। ইউসিবি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বাস্থ্যখাতে ভূমিকা পালনের জন্য এই ভ্যাক্সিনেশনে সহযোগিতা প্রদান করছে। ঢাকা মেডিকেল কলেজের ডা. শামসুল আলম খান […]

Continue Reading

জাবি বিসিএস অফিসার্স ফোরামের নতুন সভাপতি মামুনুল-সম্পাদক রায়হান

নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিসিএস (ক্যাডার) কর্মকর্তাদের সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম (JUBOF) ২০২৫-২৬ এর ১০১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠিত হয়েছে। ফোরামের সভাপতি হিসেবে সৈয়দ মামুনুল আলম নিউ,অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রনালয়, সাধারণ সম্পাদক হিসেবে রায়হান উদ্দিন খান, অতিরিক্ত ডিআইজি, সিআইডি, ঢাকা, সহ-সভাপতি হিসেবে মো. সাঈদুর […]

Continue Reading

জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট : নিজের ইচ্ছায় নয়, দেশের জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটা জানান। ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটা (সরকারপ্রধানের পদে বসা) আমার নয়, এটা সেসব মানুষের চাওয়া, যারা পরিবর্তন চেয়েছিলেন। তারা যেভাবে চলতে চান, আমি শুধু […]

Continue Reading

আপনারা নিশ্চিন্তে থাকুন: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক : এই দেশ সবার, এখানে ধর্ম, জাতি, বর্ণ ও গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই দেশের ওপর সব নাগরিকের অধিকার আছে উল্লেখ করে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উৎসবে তিনি বলেন, ‘আপনারা নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন। আমরা সব সময় আপনাদের পাশে থাকব।’ শনিবার (১৬ আগস্ট) রাজধানীর পলাশী […]

Continue Reading

শিক্ষায় ইতিবাচক পরিবর্তন দরকার

নিজস্ব প্রতিবেদক : দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা বিশ্বের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে। নানান ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন হচ্ছে না। বেশ কিছু কারণে দেশের শিক্ষা ব্যবস্থায় এমন অবস্থা বিরাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জ্ঞান অর্জনের চেয়ে সার্টিফিকেট অর্জনই ছাত্রদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। যে কারণে পড়ালেখায় মনোযোগ কমছে তাদের। এসব সমস্যা সমাধানের পাশাপাশি উপযুক্ত শিক্ষকের ব্যবস্থা করতে […]

Continue Reading

কেমব্রিজ ইংলিশ সার্টিফিকেট পেলেন ৬৮৮ জন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো কেমব্রিজ ইংলিশের সার্টিফিকেট অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠান ২০২৫। শনিবার (১৬ আগস্ট) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত কেমব্রিজ ইংলিশ ও এডুক্যান ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৮৮ জন শিক্ষার্থীকে কেমব্রিজ ইংলিশ কর্তৃক প্রদত্ত ইংরেজি ভাষা দক্ষতা অর্জনের আন্তর্জাতিক স্বীকৃত সনদ প্রদান করা […]

Continue Reading

শিক্ষাকে সেবায় রূপান্তর করতে হবে: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আজ দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার মান উন্নয়নের চেয়ে এটিকে ব্যবসায় রূপ দিয়েছে। ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে বেসরকারি স্কুলগুলোতেও শিক্ষাকে বাণিজ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর পল্লবীর নাহার […]

Continue Reading