২০২৬ সালের এইচএসসি-আলিম পরীক্ষা হবে পূর্ণ সিলেবাসে

নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের এইচএসসি-আলিম ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি ও পূর্ণ নম্বরের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে। শনিবার (২৩ আগস্ট) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে চলতি বছরের আগস্টের দ্বিতীয় সপ্তাহে। এ শিক্ষার্থীরাই ২০২৬ সালের মে-জুন মাসে […]

Continue Reading

কৃষকের আলু কিনবে সরকার : কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : সরকারি পর্যায়ে আলুর দাম নির্ধারণ করে কৃষকের কাছ থেকে আলু ক্রয় করা হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আলু বেচাকেনায় মিডলম্যানরাই বেশি টাকা পায়, কিন্তু কৃষক পায় না। সেজন্য কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর দামও নির্ধারণ করে দেবে সরকার। শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি […]

Continue Reading

একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক : একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে। এ ধাপের আবেদন চলবে ২৫ আগস্ট পর্যন্ত। ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুযায়ী ভর্তির জন্য দ্বিতীয় পর্যায়ে অনলাইনে […]

Continue Reading

কমিউনিটি ব্যাংকের সঙ্গে প্রিয়শপ ও ইনসাইটস জিনি’র চুক্তি

  অর্থনৈতিক ডেস্ক : বাংলাদেশে প্রথমবারের মতো ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর বিকল্প ক্রেডিট স্কোরিং চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই উদ্যোগে অংশীদার হয়েছে দেশীয় ই-কমার্স প্ল্যাটফর্ম প্রিয়শপ এবং আন্তর্জাতিক ডেটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ইনসাইটস জিনি। বুধবার (২১ আগস্ট, ২০২৫) ঢাকায় এ বিষয়ে ত্রিমুখী চুক্তিটি করা হয়। চুক্তি অনুযায়ী, […]

Continue Reading

নিম্নকক্ষের তুলনায় উচ্চকক্ষে পিআর ব্যবস্থার যৌক্তিকতা ও প্রাসঙ্গিকতা

এম. এ. বাকী বিল্লাহ গণতন্ত্র তখনই কার্যকর হয়, যখন রাষ্ট্রব্যবস্থায় জনগণের প্রত্যাশা, মতামত ও প্রতিনিধিত্ব সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। কিন্তু বাংলাদেশসহ বহু এককক্ষ বিশিষ্ট সংসদীয় গণতন্ত্রে দীর্ঘদিন ধরেই একটি সংকট প্রকট হয়ে উঠেছে—ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ এবং নির্বাচনী ব্যবস্থার সীমাবদ্ধতা। এ প্রেক্ষাপটে, ‘দুইকক্ষ বিশিষ্ট আইনসভা’ তথা Bicameral Legislature প্রতিষ্ঠার দাবি দিনদিন জোরালো হচ্ছে। তবে প্রশ্ন হলো দুই […]

Continue Reading

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিবের যোগদান

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে আবু তাহের মুহাম্মদ জাবের বৃহস্পতিবার (২১ আগস্ট,২০২৫) বিকেলে যোগদান করেছেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের ১৯৯৪ সালে সহকারী কমিশনার পদে চাকরিতে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন মন্ত্রণালয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ভারত, দক্ষিণ […]

Continue Reading

`অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’

মো. সামছুল আলম : বাংলাদেশের মৎস্য খাত দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদাপূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাত শুধু দেশের খাদ্য চাহিদা মেটাচ্ছে তা না, বরং আন্তর্জাতিক বাজারে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনেও বিশেষ অবদান রাখছে। বাংলাদেশে মৎস্য খাতের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ উভয়ই রয়েছে। মৎস্য খাত সবচেয়ে উৎপাদনশীল এবং গতিশীল খাতগুলির মধ্যে […]

Continue Reading

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

অর্থনৈতিক ডেস্ক : দেশের তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে গত সোমবার (১৮ আগস্ট, ২০২৫) রাজধানীতে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, এনএসইউ’র প্রথম প্রকল্প হিসেবে“স্টার্টআপস নেক্সট”-এর সাথে যুক্ত উদ্যোক্তাদের ব্যাংকিং সেবা, ক্যাশম্যানেজমেন্ট ও ব্যবসায়িক পরামর্শ দেবে […]

Continue Reading

৯ম-১০ম শ্রেণির পাঠ্যসূচি থেকে ‘জৈব বিবর্তন’ তত্ত্ব বাদ দিতে নোটিশ

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচি থেকে ‘জৈব বিবর্তন’ বা ডারউইনের মতবাদ বাদ দেওয়ার অনুরোধ জানিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববা ( ১৭ আগস্ট) রাজধানীর খিলক্ষেতের বাসিন্দা ও দুই শিক্ষার্থীর অভিভাবক মো. আরিফের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারোয়ার হোসেন রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান। শিক্ষা উপদেষ্টা, শিক্ষাসচিব এবং জাতীয় শিক্ষাক্রম ও […]

Continue Reading

সিলেটের ডিসি হলেন ‘আলোচিত ম্যাজিস্ট্রেট’ সারওয়ার আলম

নিজস্ব প্রতিবেদক : সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন প্রশাসনের আলোচিত সেই ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। উপসচিব পদমর্যাদার কর্মকর্তা সারওয়ার আলম বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার (১৮ আগস্ট) তাকে সিলেটের ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২৭তম […]

Continue Reading