এআইইউবি ও বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের এমওইউ স্বাক্ষর

অর্থনীতি
Spread the love

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের (বিএফএফ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানে এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার এবং বিএফএফের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এআইইউবির উপ-উপাচার্য ড. মো. আব্দুর রহমান, প্রক্টর ড. মঞ্জুর এইচ খান, ব্যবসায় প্রশাসন অনুষদের উপদেষ্টা ও ডিন (ইনচার্জ) ড. আনোয়ার হোসেন প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *