কমিউনিটি ব্যাংক ও বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

অর্থনৈতিক ডেস্ক : কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এখন থেকে কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডধারী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদাপূর্ণ বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ -এর বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি […]

Continue Reading

সিএসআরে মুখ ফিরিয়েছে ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক : করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমে ব্যাংকগুলোর ব্যয় এক দশকের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে দেশের সব ব্যাংক মিলে সিএসআর খাতে ব্যয় করেছে মাত্র ১৫০ কোটি ৫৬ লাখ টাকা। অথচ এর আগের ছয় মাসেই ব্যয়ের পরিমাণ ছিল ৩০৭ কোটি টাকা। অর্ধেকেরও বেশি […]

Continue Reading

নিরাপদ দুধ উৎপাদনে সচেতনতা বাড়াতে প্রাণ ডেইরির সেমিনার

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ দুধ উৎপাদন নিশ্চিত করতে হলে খামারিদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি অংশীজনদের কার্যকর সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন।বুধবার (১৭ সেপ্টেম্বর) নাটোরের গুরুদাসপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাণ ডেইরির আয়োজনে ‘নিরাপদ দুধ: খামারি ও অংশীজনদের সমন্বিত উদ্যোগ’ বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন বক্তারা। সেমিনারে প্রাণ ডেইরির প্রধান পরিচালন কর্মকর্তা মাকসুদুর রহমান, গুরুদাসপুর উপজেলার নির্বাহী […]

Continue Reading

বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’

অর্থনৈতিক ডেস্ক : সম্প্রতি অ্যাক্টিভ পালস হাফ ম্যারাথনের এক্সপোতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড উদ্বোধন করলো নতুন ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ড ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’। রাজধানীর হোটেল রেনেসাঁর বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন ব্র্যান্ডটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি, অ্যাক্টিভ পালস হাফ ম্যারাথনের অফিশিয়াল ড্রিংকিং ওয়াটার পার্টনারও হলো আকিজ ড্রিংকিং ওয়াটার। […]

Continue Reading

বিশ্ব বাঁশ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক : আজ বিশ্ব বাঁশ দিবস। বৈশ্বিকভাবে বাঁশশিল্পকে উন্নত করার লক্ষ্যে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব বাঁশ সংস্থা। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর ব্যাঙ্ককে অষ্টম বিশ্ব বাঁশ কংগ্রেস চলাকালীন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় বিশ্ব বাঁশ দিবস। সংস্থার তৎকালীন সভাপতি কামেশ সালাম এই দিবস পালনের প্রস্তাব রেখেছিলেন। অনুষ্ঠানে প্রায় ১০০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং দিনটিকে বিশ্ব […]

Continue Reading

৬২’র শিক্ষা আন্দোলন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়

এম. গোলাম মোস্তফা ভুইয়া : ১৯৬২ সালের ১৭ই সেপ্টেম্বর ঐতিহাসিক শিক্ষা দিবস। শিক্ষার অধিকার আদায়ে এই দিনেই ঢাকার রাজপথে তৎকালীন পাকিস্তানী শাসকগোষ্টির পুলিশের গুলিতে জীবন উৎস্বর্গ করেছিল মোস্তফা ওয়াজিল্লাহ, বাবুল প্রমুখ ছাত্র নেতারা। পাকিস্তানের সামরিক শাসক ফিল্ডমার্শাল আইয়ুব খানের শাসনামলে শরীফ কমিশনের নেতৃত্বে একটি শিক্ষানীতি প্রনয়ণ করা হয়েছিল। যে শিক্ষানীতির বেশ কিছু বক্তব্য তৎকালীন পাকিস্তানের […]

Continue Reading

অটোমোবাইলস অ্যান্ড এগ্রো-মেশিনারি ফেয়ার ২০-২১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০ থেকে ২১ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী অটোমোবাইলস অ্যান্ড এগ্রো-মেশিনারি ফেয়ার। রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) অফিস ভবনের টপ ফ্লোরে এ মেলা অনুষ্ঠিত হবে। ‘অটোমোবাইলস অ্যান্ড এগ্রো-মেশিনারি ফেয়ার ২০২৫-রোড টু মেড ইন বাংলাদেশ’ শীর্ষক এ মেলার আয়োজন করছে বিসিআই। দুই দিনব্যাপী এ মেলার প্রথম দিন বেলা ১১টায় […]

Continue Reading

জাতীয় ভোটের জন্য ৭০ শতাংশ কেনাকাটা শেষ: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটের জন্য ৭০ শতাংশ কেনাকাটা ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ‘স্বচ্ছ ব্যালট বক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, হেশিয়ান বড় ব্যাগ, হেশিয়ান ছোট ব্যাগ, গানি ব্যাগ কেনা হয়েছে। জাতীয় ভোটের জন্য ৭০ শতাংশ কেনাকাটা হয়ে গেছে।’ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) […]

Continue Reading

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক : জুনিয়র বৃত্তি পরীক্ষা (২০২৫) আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু। এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২০২৬ খ্রিষ্টাব্দের ৩১ জানুয়ারি। পরীক্ষা উপলক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা হাতে নেয়া হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের বই সূত্র অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন চলবে ২০ থেকে ৩০ […]

Continue Reading

সাংবাদিক মহসিনুল ইসলাম টুটুলকে দেখতে হাসপাতালে গেলেন ডা. রফিক

নিজস্ব প্রতিবেদক : হৃদরোগে আক্রান্ত দৈনিক সংবাদ পত্রিকার সিনিয়র রিপোর্টার মহসিনুল ইসলাম টুটুলকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) দেখতে গেলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকূল ইসলাম। গত মঙ্গলবার বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর,২৫) ডা. রফিকূল ইসলাম সাংবাদিক টুটুল ও তার পরিবারের সদস্যদের সাথে […]

Continue Reading