জাতিসংঘের অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ৮০তম অধিবেশন শুরু হয়। এ সময় সংস্থাটির বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। তারপর অধিবেশনে কথা বলবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। জাতিসংঘের দীর্ঘদিনের রীতি অনুযায়ী অধিবেশনে সদস্য দেশগুলোর মধ্যে সবার আগে বক্তব্য রাখেন ব্রাজিলের সরকার […]

Continue Reading

সাধারণ আসনে ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন বাধ্যতামূলক করার দাবি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন এবং রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়নে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেয় ফোরামটি। লিখিত প্রস্তাবে তারা জানায়, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে নারীর প্রকৃত ক্ষমতায়ন এবং সংসদীয় প্রতিনিধিত্ব […]

Continue Reading

৮ম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন শুরু ২৪ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। যা চলবে ৬ অক্টোবর পর্যন্ত। ২০২৪ সালে সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০২৩ সালে ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীরাই এবার রেজিস্ট্রেশনের সুযোগ পাবে।রোববার (২১ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার বিদ্যালয় পরিদর্শক ড. মো. মাসুদ রানা […]

Continue Reading

ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : প্রতি লিটার ভোজ্যতেলের দাম এক টাকা বাড়ানোর সিদ্ধান্ত ব্যবসায়ীদের জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে এ সিদ্ধান্ত মানতে নারাজ বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। এখন বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সরকার নির্ধারিত দাম ১৮৯ টাকা, খোলা সয়াবিন ১৭৪ ও পাম তেলের দাম ১৫০ টাকা রয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দেশের ভোজ্যতেল পরিশোধন […]

Continue Reading

মাদক পাচার রোধে সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদক পাচার সমূলে বিনষ্ট করার জন্য সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে সরকার। রবিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। মাদককে দেশের জন্য সবচেয়ে বড় সমস্যা […]

Continue Reading

ঢাকায় অবিরাম বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে হাজারীবাগ, রামপুরা, বাড্ডা, মিরপুর, ধানমন্ডি, আজিমপুর ও মোহাম্মদপুরে সড়কজুড়ে হাঁটুপানি জমে আছে। যান চলাচল স্থবির হয়ে পড়ায় সাধারণ মানুষকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে। সকালবেলা অফিসগামীদের […]

Continue Reading

নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট রবিবার (২২ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং […]

Continue Reading

শিল্পকলার নতুন ডিজি রেজাউদ্দিন স্টালিন

নিজস্ব প্রতিবেদক : শেখ রেজাউদ্দিন আহমেদকে (রেজাউদ্দিন স্টালিন) বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আইন অনুযায়ী রেজাউদ্দিন আহমেদকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছর মেয়াদে বাংলাদেশ […]

Continue Reading

কৃষির হাত ধরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : গভর্ণর

অর্থনৈতিক ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আহসান এইচ মনসুর বলেছেন, কৃষিঋণ শুধু কৃষকদের উৎপাদন বাড়ায় না, এটি গ্রামীণ উন্নয়ন ও ঋণগ্রহীতাদের জীবনযাত্রার মান উন্নয়নের অন্যতম কার্যকর সমাধান। বাংলাদেশ যতটুকু এগিয়েছে, কৃষির হাত ধরেই এগিয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশের উন্নতি হতে পারে কৃষির মাধ্যমেই। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ‘আয়োজিত কৃষি উদ্যোক্তা সমাবেশ […]

Continue Reading

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স-প্রাইম ব্যাংক পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

অর্থনৈতিক ডেস্ক: প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় জীবনবীমা প্রতিষ্ঠান প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর সাথে একটি পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর কর্মকর্তা/কর্মচারীদের জন্য আধুনিক, নিরাপদ ও সুবিধাজনক পেরোল ব্যবস্থাপনা নিশ্চিত করবে প্রাইম ব্যাংক। কৌশলগত এই অংশীদারিত্ব শুধুমাত্র […]

Continue Reading