নির্বাচনি প্রশাসন সাজাচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক : আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন সাজাতে শুরু করেছে সরকার। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল বুধবার এক দিনেই রেকর্ডসংখ্যক পদোন্নতি ও বদলির ঘটনা ঘটেছে। লটারিতে ৬৪ জেলায় পুলিশ সুপারকে (এসপি) পদায়ন করা হয়েছে। থানার ওসিদের পদায়নও লটারিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে একই সঙ্গে […]

Continue Reading

বাসদের প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সমন্বয়ক কমরেড মাসুদ রানা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই পরিচালনাকারী ও গণঅভ্যুত্থানে […]

Continue Reading

শহিদ ডা. মিলন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক : আজ ২৭ নভেম্বর, শহীদ ডা. মিলন দিবস। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে গুলিতে নিহত হন।এলাকায় ঘাতকদের গুলিতে শাহাদাৎবরণ করেন ডা. শামসুল আলম খান মিলন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব হিসেবে একটি সভায় যোগ দিতে যাওয়ার সময় এ চিকিৎসক নেতাকে হত্যা করা হয়। ডা. মিলনের […]

Continue Reading

বিআরটিএ ও ডামের উদ্যোগে গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান

নিজস্ব প্রতিবেদক : তামাকজাত দ্রব্য ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি ও বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের (সংশোধিত-২০১৩) যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ’র উদ্যোগ ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় মোট ১৫৭০ জন গণ-পরিবহন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ঢাকা আহছানিয়া মিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসে আট ধাপে রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি […]

Continue Reading

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: বছরের শেষে লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, খুলবে নতুন বছরের শুরুতে বছরের শেষ প্রান্তে এসে ডিসেম্বর মাসে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, কোথাও ১৫ দিন আবার কোথাও ১৬ দিন পর্যন্ত ছুটি রাখা হয়েছে। তবে সব প্রতিষ্ঠানেই ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত […]

Continue Reading

বাজারে আসছে মুড়িকাটা পেঁয়াজ

রাজবাড়ী জেলা প্রতিনিধি : শেষ সময়ে মুড়িকাটা পেঁয়াজ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ীর চাষিরা। আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে বাজারে আসবে এসব পেঁয়াজ। তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় তারা। কৃষি বিভাগের দাবি, আগাম পেঁয়াজে লাভবান হবেন কৃষক, কমবে বাজার অস্থিরতা। সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলার পাশ দিয়ে প্রবাহিত পদ্মা ও গড়াই নদীর […]

Continue Reading

শীতে কাঁপছে তেঁতুলিয়া

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের দাপট দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। সকালের কনকনে হিমেল হাওয়ায় জমে থাকা অতিরিক্ত আর্দ্রতা মানুষকে কাঁপিয়ে দিচ্ছে। রাতের তীব্র শীতে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। ডিসেম্বরের শুরুতেই শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ […]

Continue Reading

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর

ডেস্ক রিপোর্ট : বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। বায়ুমান সূচকে দিল্লির স্কোর ২৫৪। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ২০৫, যা খুবই ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য […]

Continue Reading

মিরপুরে ‘আইএসএম’ স্কুলে ব্যতিক্রমী ক্লাস পার্টি

নিজস্ব প্রতিবেদক : সকালের আলো ফুঁড়ে যখন একে একে স্কুলে ঢুকছিল শিক্ষার্থীরা, তখনই যেন রাজধানীর মিরপুরে ইংলিশ মিডিয়িাম স্কুল ‘আইএসএম’ (ইন্টারন্যাশনাল স্কুল অব মিরপুর) প্রাঙ্গণ ভরে উঠছিল এক অন্যরকম উচ্ছ্বাসে। কোথাও রঙিন কাগজে সাজানো দরজা, কোথাও ক্লাসরুমের ছাদে উড়ছে বেলুন, কোথাও রঙিন ব্যানার, আবার কোথাও ঝুলিয়ে রাখা সাজানো থিম বোর্ড আর বাচ্চাদের হাস্যোজ্জ্বল মুখ। ক্লাসরুমগুলো […]

Continue Reading

‘এ’ ক্যাটাগরিতে স্থান পেল ৮১ সরকারি কলেজ

নিজস্ব প্রতিবেদক : দেশের সরকারি কলেজগুলোকে চারটি ক্যাটাগরিতে (এ, বি, সি ও ডি) বিভাজন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত সোমবার (২৪ নভেম্বর) রাতে জারি করা প্রজ্ঞাপনে প্রশাসনিক প্রয়োজনেই এ পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানানো হয়। এতে উল্লেখ করা হয়, দেশে বর্তমানে সরকারি কলেজের সংখ্যা ৭০৮টি। এর মধ্যে ছাত্রছাত্রীসংখ্যা, অনার্স বিষয়ে সংখ্যা ও […]

Continue Reading