নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশ পর্যবেক্ষক নির্বাচনি কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। […]

Continue Reading

ময়মনসিংহে ‘ভুলবশত’ হত্যা মামলার ৩ আসামিকে মুক্তি

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে ‘ভুলবশত’ হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারাগারের এক ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কারা অধিদপ্তর। মুক্তি পাওয়া আসামিরা হলেন আনিস মিয়া, রাশেদুল ও মো. জাকিরুল। তাঁরা তারাকান্দা উপজেলার একটি হত্যা মামলার আসামি ছিলেন। কারাগার […]

Continue Reading

ইঙ্গিতপূর্ণ ও ডিজিটাল জগতে করা অনাকাঙ্ক্ষিত আচরণও যৌন হয়রানি হবে

নিজস্ব প্রতিবেদক : কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ (আইন) করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রস্তাবিত এই অধ্যাদেশ অনুযায়ী শারীরিক, মৌখিক, ইঙ্গিতপূর্ণ ও ডিজিটালজগতে করা অনাকাঙ্ক্ষিত আচরণকে যৌন হয়রানি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ অপরাধের শাস্তির মধ্যে রয়েছে তিরস্কার থেকে শুরু করে পদাবনতি, চাকরিচ্যুতি বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কার পর্যন্ত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি,২৬) উপদেষ্টা পরিষদের বৈঠকে […]

Continue Reading

অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকারী গণমাধ্যমকর্মীদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘ আলোচনা ও সাংবাদিক নেতাদের দাবির মুখে অনলাইন আবেদন প্রক্রিয়া থেকে সরে এসে এখন থেকে সশরীরে বা ম্যানুয়ালি কার্ড ইস্যু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে […]

Continue Reading

নির্বাচনী বাস ক্যাম্পেন উদ্বোধন করলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। মিরপুর-১০ এলাকায় মাল্টিমিডিয়া নির্বাচনি বাস উদ্বোধনের মাধ্যমে এই প্রচারণার সূচনা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে নির্বাচনি বাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন তিনি। “দেশের চাবি নিরাপদ হাতে উঠবে” উদ্বোধন শেষে জামায়াত আমির বলেন, “দেশের সম্পদ এবং সম্মান […]

Continue Reading

এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সুযোগ করে দেবেন—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনে সততা হারিয়ে গেছে, তবে বিএনপি সেই সততা ধরে রাখার চেষ্টা করছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কালীতলা এলাকায় নির্বাচনি গণসংযোগে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ভোট […]

Continue Reading

নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভেতরে ভেতরে ষড়যন্ত্র চলছে—কীভাবে আসন্ন নির্বাচনকে ক্ষতিগ্রস্ত ও বানচাল করা যায়।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বিগত ১৬ বছরে আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি—নিশিরাতের […]

Continue Reading

কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অধ্যাদেশ জারি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকার “কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬” এবং “পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬” জারি করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ধর্ম, বর্ণ, গোষ্ঠী, লিঙ্গ বা জাতিগত পরিচয় নির্বিশেষে সকল মানুষকে কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা। যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬ এই অধ্যাদেশের […]

Continue Reading

মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঐতিহ্যবাহী মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ শীতকালীন পিঠা উৎসব উদযাপন করলো। প্রতিবছরের মত এ বছরেও ছিল জমজমাট সকল আয়োজন। প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি, ২৬) দিনব্যাপী অনুষ্ঠিত ‘পিঠা উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের ফকির। তিনি বলেন, পিঠা উৎসব আমাদের শিকড়, সংস্কৃতি ও পারস্পরিক […]

Continue Reading

কর্মসংস্থান ব্যাংকের বরিশাল বিভাগের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অর্থনৈতিক ডেস্ক : কর্মসংস্থান ব্যাংক বরিশাল বিভাগীয় কার্যালয়ের আওতাধীন সকল আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী “ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬” সম্প্রতি (২৪ জানুয়ারি ২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী। উপমহাব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন নিরীক্ষা […]

Continue Reading