হালুয়াঘাটে সেতু উদ্বোধন করলেন এমরান সালেহ প্রিন্স

জাতীয় সারাদেশ
Spread the love

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি :

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স শনিবার (১৮ অক্টোবর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের দড়িনগুয়া কান্দাপাড়া গ্রামে গ্রামবাসীদের যাতয়াতের জন্য গভীর খাদের ওপর নিজস্ব অর্থায়নে পায়ে হাঁটার কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন।

গ্রামবাসীকে নিয়ে সকালে সেতু উদ্বোধন করে সেঁতুর নিচে গভীর খাদে মাটি ভরাট করতে উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এমরান সালেহ প্রিন্স। তিনি গ্রামবাসীদের সঙ্গে পায়ে হেঁটে সেতু পার হন। পরে এলাকাবাসীর কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।

দীর্ঘ দিন যাবত দড়িনগুয়া কান্দাপাড়া ঠেকেক হালুয়াঘাট প্রধান সড়কে ওঠার গ্রামীণ রস্তায় বিরাট খাদ সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীসহ জনসাধারণের যাতয়াতের বিঘ্ন ঘটায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এমরান সালেহ প্রিন্সের অর্থায়নে এই সেতু নির্মাণ করেন।

সেতু উদ্বোধন করে গ্রামবাসীদের নিয়ে এমরান সালেহ প্রিন্স স্বতঃস্ফূর্ত উঠান বৈঠকে মিলিত হন। তিনি বলেন, বিএনপি সরকার বা বিরোধী দলে যে অবস্থানেই থাকুক না কেনো, বিপদে-আপদে জনগণের পাশে থাকে। মানবতার কল্যাণে বিএনপি কাজ করে।

প্রিন্স বলেন , দুর্নীতি, লুটপাট, দমন, নিপীড়ণ চালিয়ে জনগণের অধিকার হরণ করে গণশত্রুতে পরিণত হয়ে গণহত্যাকারী আওয়ামী লীগ পালিয়ে গেছে। পালাতক আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তা-ব্রীজ, এমনকি মসজিদ, কবরস্থানের উন্নয়নের নামে বরাদ্দকৃত টাকা লুটপাট করে নিজেদের পকেট ভর্তি করেছে। বিএনপি নেতাকর্মীরা নিজেদের টাকায় স্বেচ্ছাশ্রমে রাস্তা-ব্রিজ, মসজিদ-কবরস্থানসহ অবকাঠামো উন্নয়নে আত্মনিয়োগ করে। এখানেই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য।

আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেনের সঞ্চালনায় উঠান বৈঠকে আরও বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফান আলী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নিলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন, বিএনপি নেতা অনোয়ার হোসেন সেলিম, মোতালেব খান, নুরুল ইসলাম গোলজার হোসেন নাঈম, মোতালেব হোসেন, মঞ্জুরুল হামিদ রানা, জহিরুল ইসলাম হিল্লোল, এম আর আল আমিন স্থানীয় জনসাধারণের মধ্যে মাওলানা আবদুল আজিজ, মাওলানা এনামুল হক, বজলুর রহমান, হাদিউর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *