২৪-এর রঙে গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার। বর্ষপূর্তি পালন উপলক্ষে উপজেলা, মহানগর পর্যায়ে থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ১০ জুলাই সই করা এ সংক্রান্ত অফিস আদেশ রবিবার (১৩ […]

Continue Reading

শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হালনাগাদ করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব ওয়েবসাইট হালনাগাদ করা নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। সোমবার (১৪ জুলাই) অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে। আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন ‘অফিসগুলো আঞ্চলিক কার্যালয়/জেলা/উপজেলা/থানা এবং সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনেকের নিজস্ব ওয়েবসাইট নেই এবং যাদের আছে তাদের […]

Continue Reading

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী প্রথম সমাবেশ করতে যাচ্ছে

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘ঐতিহাসিক জাতীয় সমাবেশ’। দলের ইতিহাসে এই প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজনৈতিক সমাবেশ। দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ জুলাই, শনিবার, দুপুর ২টা। দল ঘোষিত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এই সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান […]

Continue Reading

ফিরে দেখা: ১৩ জুলাই ২০২৪

নিজস্ব প্রতিবেদক : আজ ১৩ জুলাই। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত ২০২৪ সালের জুলাই। গত বছরের এই দিনে  রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা। সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে কেন্দ্রীয়ভাবে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেবেন। একই সময়ে আন্দোলনে থাকা সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গণপদযাত্রা করে নিজ নিজ […]

Continue Reading

‘জুলাই শহীদ দিবসে’ বেরোবিতে যাচ্ছেন চার উপদেষ্টা

বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১৬ জুলাই পালিত হবে কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাৎবার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’। দিনটি ঘিরে নিরাপত্তা জোরদারে ১৩ জুলাই সন্ধ্যা ৭টা থেকে ১৬ জুলাই সকাল ৯টা পর্যন্ত ৬২ ঘণ্টার জন্য বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১২ জুলাই) প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত […]

Continue Reading

ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই সোহাগ হত্যা: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁন ওরফে সোহাগকে প্রকাশ্যে হত্যার নেপথ্যে ব্যবসায়িক দ্বন্দ্বই মূল কারণ বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১২ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি জানান, গত ৯ জুলাই বিকাল ৫টা ৪০ মিনিট […]

Continue Reading

‘রাজসাক্ষী’ চৌধুরী মামুনকে শর্তসাপেক্ষে ক্ষমা করা যেতে পারে:

আদালত প্রতিবেদক: অপরাধ স্বীকার করে জুলাই গণহত্যার মামলায় রাজসাক্ষী হওয়ায় শর্ত সাপেক্ষে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে বলে আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শর্ত অনুযায়ী তাকে নিজের ও তার সঙ্গীদের অপরাধের বিষয় ট্রাইব্যুনালে তুলে ধরতে হবে। শনিবার (১২ জুলাই) বিচারপতিদের সাক্ষরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে এ আদেশের […]

Continue Reading

১৩০০ নম্বরের মধ্যে ১২৮৫ পাওয়ায় গর্বিত বাবা-মা

নিজস্ব প্রতিবেদক: এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিবিড় কর্মকারের সাফল্যে তার পরিবার ও শিক্ষকরা গর্বিত। ১৩০০ নম্বরের মধ্যে ১২৮৫ নম্বর পেয়ে বিজ্ঞান বিভাগে অসাধারণ ফল করেছে নিবিড়। এই সাফল্য শুধু পরিশ্রমের পাশাপাশি স্কুলের শিক্ষকদের সহযোগিতা ও পরিবারের অবিচল সমর্থনেও সম্ভব হয়েছে বলে জানিয়েছে নিবিড়। ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার স্বপ্ন তার। […]

Continue Reading

শিক্ষক-ম্যানেজিং কমিটির আবেদন বন্ধে কড়া নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটি কিংবা গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের উদ্দেশে কড়া নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তাদের কেউই সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন না- এমন পুরনো নির্দেশনার পুনঃজোরালো বাস্তবায়ন চেয়েছে মাউশি। সম্প্রতি এ বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করতে নতুন করে স্মারক প্রকাশ করা হয়েছে। অধিদপ্তরের সহকারী পরিচালক […]

Continue Reading

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল

জয়পুরহাট, জেলা প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল করেছে। বৃহস্পতিবার (১২ জুলাই) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর এমন ঘটনা ঘটেছে। এক বিষয়ে পরীক্ষা দিয়ে প্রকাশিত ফলাফলে দুই বিষয়ে ফেল দেখানো ওই শিক্ষার্থীর নাম জিৎ চন্দ্র মহন্ত। সে চলতি বছর শ্রীকর্ণদীঘি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার ফার্ম […]

Continue Reading