হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে দেশ: রাষ্ট্রপতি

জাতীয় প্রচ্ছদ
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরেছে। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ‘শহিদদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে, আমাদের জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।’ বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা পূরণে আরও আধুনিক ও বৈচিত্র আনার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘এক কোটি কর্মসংস্থান তৈরিতে খাতভিত্তিক কর্মসংস্থান তৈরি সরকারের প্রধান অগ্রাধিকার।’

চাষিদের পাট চাষের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা উন্নত প্রযুক্তির উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করুন।’জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের পাশে আছে উল্লেখ করে রাষ্ট্রপ্রধান জানান, কৃষিঋণ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। এ সময় শিল্পকলা একাডেমিতে ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন মো. সাহাবুদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *