গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) উপজেলার পৌর এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ময়মনসিংহ পুলিশ সুপার মো. মিজানুর রহমান , গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন.এম, আবদুল্লাহ-আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর এক বৃহৎ যৌথ মহড়া অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে।
এ সময় গফরগাঁও রেল স্টেশন প্ল্যাটফর্ম, বুধিয়া মার্কেটের সম্মুখভাগ, জামতলা মোড়সহ আশ পাশের এলাকায় সম্মানিত জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় সাধারণ ভোটারদের সাথে কথা বলেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এছাড়াও তিনি গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও জেলা পরিষদের সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে মতবিনিময় ও সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। প্রত্যেকে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন ,সকলের সহযোগিতায় অবাধ সংসদ নির্বাচন সুষ্ঠ করা সম্ভব হবে । তা না হলে সম্ভব হবে না । তিনি বলেন , ময়মনসিংহ জেলার মধ্যে পৌরসভাসহ ১৫টি ইউনিয়ন নিয়ে বিশাল এলাকা হচ্ছে গফরগাঁও উপজেলা । দেশ-বিদেশে গফরগাঁও উপজেলার একটা সুনাম রয়েছে । সুনাম খ্যাতি ধরে রাখার জন্য আসন্ন সংসদ নির্বাচনে ভোটারগণ শান্তিপুর্ণ পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দিবে । আশা করছি এখানে ১০০% সুষ্ঠ নির্বাচন হবে ।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন , নির্বাচনের স্বার্থে আইনশৃংখলা বাহিনী কঠোর হতে বাধ্য হবে । তবে আইনশৃংখলা পরিস্থিতি ভাল রাখার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন । কোন ধরনের অনিয়ম বা সন্ত্রাসী কার্ষক্রম হলে কোন ধরনের ছাড় দেয়া হবে না ।
গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং অফিসার এন.এম. আবদুল্লাহ-আল-মামুন বলেন , এখানকার নির্বাচনী পরিবেশ অত্যন্ত ভালো । এখন পর্যন্ত গফরগাঁও পৌরসভা ,পাগলা থানা ও ১৫টি ইউনিয়নে সকল প্রার্থী নির্বাচনী বিধি মেনে প্রচার কার্ষক্রম চালিয়ে যাচ্ছে । আশা করি যৌথ বাহিনীর অভিযান দেখে ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে ।
উপজেলার ভোটার গফরগাঁও রেলষ্টেশনের বাংলালিংক পয়েন্টের আদিয়ান এন্টারপ্রাইজ দোকানের মালিক মো. মামুন বলেন , আমরা শান্তিপুর্ণ পরিবেশের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আশা করছি ।
অন্যদিকে, নিবন্ধিত দল ও প্রার্থীর আচরণ প্রতিপালনে পৌর এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি মামলায় ৬,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।নির্বাচন উপলক্ষ্যে এরূপ অভিযান নিয়মিত চলমান থাকবে।