রিকশা প্রতীকে জয়ী হলেন দুই প্রার্থী

সারাদেশ
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের দুই প্রার্থীর বিজয় নিশ্চিত করেছে দলটি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দলের অফিশিয়াল ফেসবুক পেজে ওই দুই প্রার্থীকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেওয়া হয়। বিজয়ী প্রার্থীরা হলেন মাদারীপুর-১ (শিবচর) আসনে সাইদ উদ্দীন আহমাদ হানজালা এবং ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের মুফতি মুহাম্মদুল্লাহ।

জানা যায়, মাদারীপুর-১ (শিবচর) আসনে ১০২টি কেন্দ্র ও পোস্টাল ভোটে ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দীন আহমাদ হানজালা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ভোট গণনা শেষে তিনি পেয়েছেন ৬৪ হাজার ৯০৯টি ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার পেয়েছেন ৬৪ হাজার ৫২৪টি ভোট।
এদিকে, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের চেয়ে ২৭ হাজার ২২১ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।

মুফতি মুহাম্মদুল্লাহ মোট ১ লাখ ৪৪ হাজার ৫৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতাহার হোসেন তালুকদার পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৪৪ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *