মথ ডালে ক্ষতিকর রং মিশিয়ে মুগ ডাল নামে বিক্রি হচ্ছে

জাতীয়
Spread the love

অর্থনৈতিক প্রতিবেদক :

মথ নামের এক ধরনের ডালের সঙ্গে হলুদ রং মিশিয়ে মুগ ডাল নামে বেচাকেনা করা হচ্ছে। হলুদ রংটি ডালে ব্যবহার করার অনুমতি নেই। এই রঙে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি রয়েছে। গত অর্থবছরে বাংলাদেশে মুগ ডালের তুলনায় মথ ডাল দ্বিগুণ পরিমাণে আমদানি হলেও বাজারে মথ নামে কোনো ডাল পাওয়া যায়নি। স্থানীয় বাজারে মুগ ডাল নামে বিক্রি হওয়া ডালের সংগৃহীত নমুনার অর্ধেকের বেশিতে রং মিশ্রিত পাওয়া গেছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গত বুধবার ক্রেতাদের সতর্ক করার জন্য এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বিএফএসএ। বিজ্ঞপ্তিতে বলা হয়, অননুমোদিতভাবে কোনো রং খাদ্যে ব্যবহার, অন্তর্ভুক্তি বা এ ধরনের রং মিশ্রিত খাদ্য আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ বা বিক্রি নিরাপদ খাদ্য আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ পরিস্থিতিতে সব খাদ্য ব্যবসায়ীদের রংযুক্ত ডাল আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ বা বিক্রয় থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে ক্রেতাসাধারণকে মুগ ডালের বিশুদ্ধতা এবং রং মিশ্রিত করা হয়েছে কিনা, তা নিশ্চিত হয়ে কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *