বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে: গয়েশ্বর

প্রচ্ছদ রাজনীতি স্বাস্থ্য
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় ঐকমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় হুঁশিয়ারি দিয়েছেন, তার দল মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকা কঠিন হয়ে পড়বে। রোববার (২ নভেম্বর) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে দলীয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদে স্বাক্ষরের পর যেসব পরিবর্তন এনেছে তা নিয়ে সরকার নীরব আছে। জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে যে প্রতারণা করা হয়েছে সেটি জনগণ বুঝেছে। বিএনপির এই নেতা আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই সনদের পরিবর্তন নিয়ে তাদের ব্যাখ্যা পরিষ্কার করবে। তিনি আরও বলেন, বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। যেভাবে প্রতিবাদ করা উচিত, বিএনপি তা না করে জনগণের কাছে বক্তব্য তুলে ধরছে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে বলেই বিভিন্ন মহল থেকে মিথ্যা বিতর্ক তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *