পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তফা কামাল, সম্পাদক হাসান হাফিজ

অন্যান্য
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংগঠনের এক বিশেষ সাধারণ সভায় ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি সর্বসম্মতিক্রমে গঠিত হয়।

মোস্তফা কামাল মজুমদার সভাপতি এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাসান হাফিজ নির্বাচিত হয়েছেন। বখতিয়ার রানা ও কাজী রওনাক হোসেন সহ–সভাপতি, অরুণ কর্মকার কোষাধ্যক্ষ, সাহিদুল ইসলাম চৌধুরী ও সাখাওয়াত হোসেন বাদশা যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

রফিকুর রহমান, শামীমা চৌধুরী, বুলবুল আহমেদ, মনজুরুল ইসলাম, কাদের গনি চৌধুরী, আইয়ুব ভূঁইয়া, মুরসালিন নোমানী, শিরিন সুলতানা, সালাহউদ্দিন বাবলু ও আবু দারদা জোবায়ের কমিটির সদস্য নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *