ডিএনসিসি ৩ নম্বর ওয়ার্ডকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা

অন্যান্য
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংস্থাটির মিরপুর এপি ঢাকা আরবান প্রোগ্রামের সহযোগিতায় আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩ নম্বর ওয়ার্ডকে বাল্যবিবাহমুক্ত হিসেবে ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।

উপস্থিত বক্তারা বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের সমাজসেবা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারজানা শারমিন, ২ নম্বর ওয়ার্ড সচিব মো. শামিউল ইসলাম শিশির, ৫ নম্বর ওয়ার্ড সচিব মো. আবু সাঈদ চৌধুরী পান্না, ৩ নম্বর ওয়ার্ড সচিব মো. তারা মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *