ময়মনসিংহ প্রতিনিধি :
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি-কে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ‘২৬) ময়মনসিংহ সার্কিট হাউসে জেলা তথ্য পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, সিনিয়র তথ্য অফিসার শেখ মো: শহীদুল ইসলাম, সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি এবং সহকারী তথ্য অফিসার মো: রুকুনুজ্জামান নতুন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে এই শুভেচ্ছা জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর কাছে ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের অগ্রগতি প্রতিবেদন হস্তান্তর করেন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ। ময়মনসিংহের জেলা প্রশাসক মো: সাইফুর রহমান, পুলিশ সুপার মো: মিজানুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহ ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।