ঢাকা-৭ আসনে ধানের শীষের টিকিট পেলেন হামিদুর রহমান

রাজনীতি
Spread the love

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ নির্বাচন নিয়ে দ্বিতীয় ধাপে আরও কিছু প্রার্থী ঘোষণা করেছে বিএনপির। এর মধ্যে ঢাকা-৭ আসনে ধানের শীষের টিকিট পেয়েছেন সাবেক ছাত্রনেতা, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে গুলশান কার্যালয় থেকে দ্বিতীয় ধাপের ৩৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক পদবীর বাইরেও নিজ এলাকায় মানুষের সেবায় নিবেদিত এক সমাজসেবক, দানবীর ও ন্যায়প্রিয় নেতা হিসেবে বেশ পরিচিত হামিদুর রহমান।

হামিদুর রহমান বলেন, মানুষের পাশে থাকা আমার জীবনের মূল অঙ্গীকার। ঢাকা-৭ আসনের মানুষের জন্য সেবা, সহমর্মিতা ও আস্থা—সবকিছুই আমার কাছে অগ্রাধিকার পাবে।

এর আগে ঢাকার ১৩ আসেন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবীউল্লাহ নবী, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১১ এম কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক এবং ঢাকা-১৯ আসনে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।

আজ ঢাকার আরো চার আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন। ঢাকা-১৩, ১৭, ও ২০ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *