ডাকসু নির্বাচনে প্রার্থী ৪৭১

জাতীয় প্রচ্ছদ শিক্ষা
Spread the love

ঢা্বি প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত। নির্বাচনের ফলাফলও ৯ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।এর আগে গত ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করা হয়।

এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের জন্য মোট ৫৬৫টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল।নির্বাচনে ২৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এ ছাড়া প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে চূড়ান্তভাবে ৪৭১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পদভিত্তিক প্রার্থী সংখ্যা—

সহসভাপতি (ভিপি) : ৪৫ জন
সাধারণ সম্পাদক (জিএস) : ১৯ জন
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) : ২৫ জন
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক : ১৭ জন
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক : ১১ জন
আন্তর্জাতিক সম্পাদক : ১৪ জন
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক : ১৯ জন
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক : ১২ জন
গবেষণা ও প্রকাশনা সম্পাদক : ৯ জন
ক্রীড়া সম্পাদক : ১৩ জন
ছাত্র পরিবহন সম্পাদক : ১২ জন
সমাজসেবা সম্পাদক : ১৭ জন
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক : ১৫ জন
মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক : ১১ জন
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক : ১৫ জন
সদস্য পদ : ২১৭ জন

এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ১১ মার্চ। ২৮ বছর পর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে মোট ২৫টি পদের বিপরীতে ভোট দিয়েছিলেন ভোটাররা। তবে এবার পদসংখ্যা বেড়েছে। ফলে এবার মোট ২৮টি পদের বিপরীতে লড়বেন প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *