নিজস্ব প্রতিবেদক :
অবসরপ্রাপ্ত সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিককে সরকারি কর্ম কমিশন (পিএসসি)–এর সদস্য পদে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁর অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে এ নিয়োগ দিয়েছেন।
এ কে এম আফতাব হোসেন প্রামাণিক দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাঁর ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত—যেটি আগে ঘটে—সে সময় পর্যন্ত এসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর তিনি ধর্ম মন্ত্রণালয়ের সচিব হিসেবে চাকরি থেকে অবসরে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন আফতাব হোসেন প্রামাণিক।