মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষার্থীরা পেল নতুন বই

নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের বই পেল মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ২৪ লাখ ৩০ হাজার ২০০ জন শিক্ষার্থী। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় সারাদেশে ৭৩ হাজার ৭৬৮টি কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ৩৪ লাখ ৩৬ হাজার ৭০৪ বই বিতরণ করা হয়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম […]

Continue Reading

রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরিতে ভূমিকা পালন করতে হবে: তথ্য সচিব

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থার সংকট নিরসন এবং সরকারের বার্তা সঠিক উপায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তাদের ‘সেতুবন্ধন’ হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে গুজব ও অপতথ্য প্রতিরোধে কর্মকর্তাদের অনুসন্ধানী সাংবাদিকতা এবং পেশাদারিত্বের সমন্বয়ে সত্যকে প্রতিষ্ঠিত করতে […]

Continue Reading

তারেকের সঙ্গে দেখা করে ভারতের শোকবার্তা দিলেন জয়শঙ্কর

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছানোর পর তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৩১ ডিম্বের,২০২৫) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।” সেখানে বলা […]

Continue Reading

১ জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

নিজস্ব প্রতিবেদক : পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ওইদিন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এ মেলার উদ্বোধন করবেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এ সময় ইপিবির ভাইস চেয়ারম্যান হাসান আরিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের […]

Continue Reading

অর্ধেক রমজান পর্যন্ত চলবে স্কুল

নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটি তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৬ সালের ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, এবার শবে মেরাজ, সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), বুদ্ধ পূর্ণিমা, পবিত্র আশুরা, জন্মাষ্টমী, মহালয়া উপলক্ষে কোনো ছুটি রাখা হয়নি। পাশাপাশি পবিত্র রমজান মাসের প্রথম […]

Continue Reading

অ্যাটর্নি জেনারেল পদে আলোচনায় যারা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হচ্ছেন—এ প্রশ্নে সুপ্রিম কোর্টসহ দেশের আদালতপাড়ায় চলছে নানান গুঞ্জন। বিশেষত বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন—এমন ঘোষণার পর থেকে সেই গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে আইনাঙ্গনের বাতাসে। এরপর থেকেই সামনে আসছে অনেকের নাম। বিদ্যমান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলদের মধ্যে থেকে কাউকে এ পদে উন্নীত […]

Continue Reading

জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে জিয়াউর রহমানের মাজারের পথে যাত্রা করেন। সেখানে তিনি এই মহান রাষ্ট্র নেতার মাজার জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। গতকাল বৃহস্পতিবার […]

Continue Reading

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও জনগণের প্রত্যাশা

রায়হান আহমেদ তপাদার : জাতির সংকটময় মুহূর্তে রাষ্ট্র ও জনগণের প্রয়োজন হয় দৃঢ় ও দূরদর্শী নেতৃত্ব। যেমন ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার মাধ্যমে হতাশায় নিমজ্জিত দেশের পুনর্জাগরণ ঘটিয়েছিলেন। যেমন স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন সংগ্রামে জাতিকে একতাবদ্ধ করেছিলেন খালেদা জিয়া। যে কারণে জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ […]

Continue Reading

ফ্লাইট বিজি ২০২: আবাহনে ‘সবার আগে বাংলাদেশ’

রাসেল পারভেজ : ইতিহাস খুব কম ক্ষেত্রেই সরলরেখায় এগোয়। রাষ্ট্রের সংকট, ক্ষমতার পালাবদল ও জনআকাঙ্ক্ষার সংঘাতে বারবার এমন মুহূর্ত আসে, যখন কোনো ব্যক্তির প্রত্যাবর্তন কেবল ব্যক্তিগত ঘটনা থাকে না— তা হয়ে ওঠে রাজনৈতিক সময়ের প্রতীক্ষিত প্রতীক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা তেমনই এক মুহূর্ত। ফলে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রবর্তক হিসেবে তারেক রহমানের […]

Continue Reading

নিরাপদ দেশ গড়ার প্রত্যয় তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে প্রিয় মাতৃভূমিতে ফিরে সর্বপ্রথম দেওয়া বক্তব্যে নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন, “আমরা সবাই মিলে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে […]

Continue Reading