ড. ইউনূসের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী আকি আবের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন (সামাজিক অবদান উৎসাহিতকরণ) ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব হিসেবে তিনি বর্তমানে বাংলাদেশ সফর করছেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ফরেন সার্ভিস একাডেমিতে এক […]

Continue Reading

বেসরকারি ১৮৬টি আইএইচটি ও ম্যাটসের অনুমোদন বাতিল

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থী সংকটের কারণে ১৮৬টি বেসরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অনুমোদন একযোগে বাতিল করেছে সরকার। টানা তিন বছর কোনো শিক্ষার্থী ভর্তি না হওয়ায় এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৃথক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি জানিয়ে দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। ম্যাটস ও আইএইচটি কোর্স […]

Continue Reading

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগের বাস্তব ভিত্তি নেই : মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন ঘনিয়ে আসতেই বিভিন্ন রাজনৈতিক দল বা গোষ্ঠীর পক্ষ থেকে প্রশাসনের পক্ষপাতের যে অভিযোগ তোলা হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই বলে দাবি করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি,২৬) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি। ড. শেখ আব্দুর রশীদ বলেন, নির্বাচন সামনে এলে কেউ কোনো […]

Continue Reading

মাওলানা ভাসানীর মাজার জিয়ারত দিয়ে শুরু হবে তারেক রহমানের সফর

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত অধ্যায়ের অবসানের পর রাজনীতির মাঠে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর এই প্রথম রাজধানীর বাইরে সফরে বের হচ্ছেন তিনি। আগামী ১১ জানুয়ারি জন্মভূমি বগুড়ার উদ্দেশে যাত্রার শুরুতেই টাঙ্গাইলে থামবেন তারেক রহমান। সেখানে তিনি মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার […]

Continue Reading

৩১ ডিসেম্বরের স্থগিত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে স্থগিত হওয়া অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং মাদ্রাসা বোর্ডের ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (৫ জানুয়ারি) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী একই সময় ও একই কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক […]

Continue Reading

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন বৈধ প্রার্থী ১৮৪২

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন ২৫৬৯ জন প্রার্থী। সারাদেশে প্রার্থিতা যাচাই বাছাই শেষে মোট ৭২৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে এবং বৈধ প্রার্থিতার সংখ্যা ঘোষণা করা হয়েছে ১৮৪২ জনের। রবিবার (৪ জানুয়ারি) বিকেল পর্যন্ত এ যাচাই-বাছাইয়ের শেষ সময় ছিল। সোমবার (৫ জানুয়ারি) থেকে মনোনয়ন বাতিল হওয়া সংক্ষুব্ধ প্রার্থীরা নিজেদের […]

Continue Reading

তারেক রহমানের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের নেতৃবৃন্দ। গতকাল রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদও উপস্থিত ছিলেন। ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ইন্টারন্যাশনাল […]

Continue Reading

নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

নিজস্ব প্রতিবেদক : ২০২৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ আপলোড করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এতে ষষ্ঠ শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ পাঠ্যবইয়ে লেখা হয়েছে— ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। একইসঙ্গে উল্লেখ করা হয়েছে, ১৯৭১ সালের ২৭ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। বইটিতে […]

Continue Reading

আইপিএল সম্প্রচারের বিষয়ে পদক্ষেপের কথা ভাবছে সরকার : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : আইনগত ভিত্তি যাচাই-বাছাই করে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচারের বিষয়ে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, ‘এখন চুপ করে বসে থাকার উপায় নেই। একটা […]

Continue Reading

বিটিআরসি ভবনে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: ফয়েজ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। রোববার (৪ জানুয়ারি) বিটিআরসি ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। […]

Continue Reading