অফিস নয়টা থেকে চারটা, মার্কেট বন্ধ ছয়টায়

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ কৃচ্ছসাধন ও ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবেনতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব ধরণের অফিস শুরু হবে সকাল ৯টায়, যা শেষ হবে বিকাল ৪টায়। এছাড়া সন্ধ্যা ৬টার পর সব বিপণিবিতান ও মার্কেট বন্ধ রাখতে হবে। পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিন বৃদ্ধি […]

Continue Reading

প্রাথমিকের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার ঘোষণা দিয়েছেন তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, “যারা ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা ভোট দেননি, তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব।” তিনি জানান, নির্বাচনী ইশতেহার […]

Continue Reading

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক : ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুদের আগামী রোববার (৫ এপ্রিল) থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেবে সরকার। বুধবার ( ১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে হামের টিকা কার্যক্রম ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, আপৎকালীন ব্যবস্থা হিসেবে গ্যাভির (ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট […]

Continue Reading

ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা এ সপ্তাহে চালু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : দেশে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের প্রেক্ষাপটে জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। অতিরিক্ত জ্বালানি কেনা ঠেকানো এবং সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতে সরকার এপ্রিল থেকেই কিউআর কোডভিত্তিক ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা চালু করার প্রস্তুতি নিচ্ছে। জ্বালানি বিভাগ বলছে, মোবাইল অ্যাপভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে প্রাথমিকভাবে মোটরসাইকেলে জ্বালানি […]

Continue Reading

প্রাথমিক বিদ্যালয়ের কমিটিতে রাখতে হবে মাদ্রাসা শিক্ষক

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখা ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে নতুন নীতিমালা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৯ মার্চ) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন নীতিমালা ২০২৬’ ঘোষণা করা হয়। নতুন নীতিমালা অনুযায়ী, ১২ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা কমিটিতে মাদ্রাসা বা কওমি মাদ্রাসার একজন শিক্ষককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত […]

Continue Reading

এইচএসসি পরীক্ষা জুনে

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা জুন মাসের প্রথমার্ধে শুরুর পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো। একই সঙ্গে, দেশের সব শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। সোমবার ( ৩০ মার্চ, ২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আয়োজিত এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় বোর্ড চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা […]

Continue Reading

হামের টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছরের শিশুরা

নিজস্ব প্রতিবেদক : দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রুটিন টিকাদান কর্মসূচির বাইরে অতিরিক্ত একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। জুনের প্রথম সপ্তাহ থেকে এক মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকা পাবে। এত দিন […]

Continue Reading

৩০ এপ্রিল থেকে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ এপ্রিল থেকে সিলেটে শুরু হয়ে সারাদেশে ছড়িয়ে পড়বে নতুন উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্য থেকে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদেরকে যথাযথ পরিচর্যা ও প্রশিক্ষণের আওতায় আনা হবে। সোমবার ( ৩০ মার্চ,২৬) রাজধানীর তেজগাঁওয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন […]

Continue Reading

পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে অনলাইনভিত্তিক প্রতারণামূলক প্ল্যাটফর্ম এমটিএফই (মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ)’র মাধ্যমে পাচার হওয়া বিপুল অর্থের একটি অংশ উদ্ধার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। উদ্ধার হওয়া অর্থের পরিমাণ প্রায় ৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৪ কোটি ১৪ লাখ টাকার বেশি। ‎সোমবার […]

Continue Reading

সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃখপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে পুলিশের বাজেট নিয়ে প্রশ্ন করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন করায় আপত্তির মুখে পড়েন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। পরে তিনি দুঃখপ্রকাশ করে নিয়ম মেনে সম্বোধন করেন। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে এ ঘটনা ঘটে। সম্পূরক প্রশ্নের শুরুতেই হাসনাত বলেন, সালাহউদ্দিন সাহেবকে […]

Continue Reading