তিন মাসে খেলাপি ঋণ বেড়ে ৩১ হাজার কোটি টাকার বেশি

অর্থনৈতিক প্রতিবেদক : দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের বোঝা আরো ভারী হয়ে উঠেছে। মাত্র তিন মাসের ব্যবধানে (গত বছরের ডিসেম্বরের তুলনায়) ব্যাংকিং খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি ৫০ লাখ টাকা। এর ফলে গত মার্চ শেষে মোট শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা, যা বিতরণকৃত মোট ঋণের […]

Continue Reading

২০২৭ সালের এসএসসির সূচি পরিবর্তন হতে পারে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে বিবেচনায় নিয়ে অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ এগিয়ে আনা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্ত নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এ প্রেক্ষিতে অংশীজনরা চাইলে পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সভা শেষে […]

Continue Reading

আসছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট

অর্থনৈতিক প্রতিবেদক : বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণ, বৈশ্বিক চাপ মোকাবিলা, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, বিনিয়োগে স্থবিরতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভে ভারসাম্য আনয়ন, সংস্কার কার্যক্রম চালিয়ে নেওয়া এবং দুর্বল আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার উচ্চাভিলাষী বাজেট পরিকল্পনা করেছে সরকার। যেখানে শুধু উচ্চাভিলাষী ব্যয়ই নয় একইভাবে ৬ লাখ […]

Continue Reading

সম্পত্তির পাওয়ার অব এ্যাটর্নি দেওয়া হচ্ছে আওয়ামীসংশ্লিষ্টদের

‎নিজস্ব প্রতিবেদক : ক্ষমতার পটপরিবর্তনের পর বিদেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি ও ঘনিষ্ঠজনেরা দেশে থাকা সম্পদ নিয়ে নতুন করে তৎপর হয়ে উঠেছেন। বিদেশে বসেই তাঁরা বিভিন্ন বাংলাদেশ মিশনে আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) জমা দিচ্ছেন। এর মাধ্যমে দেশে থাকা তাঁদের প্রতিনিধিদের সম্পত্তি দেখভাল, বিক্রি ও মালিকানা হস্তান্তরের ক্ষমতা দেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি […]

Continue Reading

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন

‎নিজস্ব প্রতিবেদক : দেশের প্রবীন রাজনীতিবিদ ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ( ১ জুন,২০২৬) বেলা সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন পরিবারের পক্ষ থেকে থেকে দেশের একাধিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এক […]

Continue Reading

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আজ সোমবার প্রধানমন্ত্রীর কাছে তিনি পদত্যাগপত্র দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। সোমবার (১ জুন,২০২৬) দুপুরে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায় মন্ত্রী তাঁর দপ্তরে নেই। দপ্তরের কর্মকর্তারা জানান, সকালে মন্ত্রীর দপ্তরে আসার কথা থাকলেও তিনি […]

Continue Reading

আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য একটাই, দেশ পুনর্গঠন: প্রধানমন্ত্রী

চাঁদপুর জেলা প্রতিনিধি : দেশ পুনর্গঠনই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘আজকে থেকে আমাদের কাজ হবে একটাই, সেটা হচ্ছে দেশ গঠন, রাষ্ট্র পুনর্গঠন। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘আমরা শুধু স্বপ্ন দেখতে চাই না। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই। যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের […]

Continue Reading

পল্লবী থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ‘কমিউনিটি পুলিশিং, সবাই মিলে গড়ি নিরাপদ সমাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি ও কিশোর অপরাধ প্রতিরোধে পল্লবী থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে পল্লবী থানা এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে এই ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব […]

Continue Reading

ভর্তুকি সুবিধা পেয়েও টেলিটকের অগ্রগতি নেই : নুরুল কবীর

নিজস্ব প্রতিবেদক : ভর্তুকি, বাড়তি স্পেকট্রাম ও নানা ধরনের নীতিগত সুবিধা পাওয়ার পরও রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল কবীর। তিনি বলেন, টেলিটক কেন শক্তিশালী নেটওয়ার্ক ও গ্রাহক ভিত্তি গড়ে তুলতে ব্যর্থ হলো, সেটির কারণ খুঁজে বের […]

Continue Reading

ঢাকায় আট কোম্পানিকে ৬৯০ এসি বাস নামানোর অনুমতি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরের বিভিন্ন রুটে আট কোম্পানিকে মোট ৬৯০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস নামানোর অনুমতি দিয়েছে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি। যাত্রীদের জন্য আধুনিক, নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে এসব এসি বাস চলাচলের অনুমতি (রুট পারমিট) দেয়ার কথা জানিয়েছেন কমিটির সদস্যরা। অন্যদিকে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বাসের রুট পারমিট দেয়ার আগে […]

Continue Reading