ঈশ্বরগঞ্জে শতভাগ পাস প‌রিক্ষার্থী ১, শতভাগ ফেল প‌রিক্ষার্থী ৩

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতি‌নি‌ধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচ এস সি) পরীক্ষায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের একমাত্র পরীক্ষার্থী কৃতকার্য হওয়ায় উপজেলার ৮টি কলেজের মধ্যে চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। শতভাগ পাস করা কলেজটি উপজেলার তারুন্দিয়া ইউনিয়নে অবস্থিত। অপর‌দি‌কে, বৈরা‌টি আ‌লিম মাদ্রাসায় ৩ জন প‌রিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় শতভাগ ফেল প্রতিষ্ঠান‌টি মগটুলা ইউ‌নিয়‌নে অব‌স্থিত। […]

Continue Reading

অন্যায়-অবিচারমুক্ত জীবন ধারণ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “লালন সাঁইজ্বী যে অন্যায়-অবিচারের বিরুদ্ধে মন ঠিক রাখতে বলেছেন, তা যেন আমরা নিজেদের জীবনে ধারণ করতে পারি—এই চেষ্টাই আমাদের হওয়া উচিত। যদি আমরা আমাদের মনকে সৎ পথে রাখতে পারতাম, তাহলে সমাজে এত অন্যায়-অবিচার ঘটতো না। শনিবার ( (১৮ অক্টোবর) কুষ্টিয়ার কুমারখালীতে লালন একাডেমি প্রাঙ্গণের […]

Continue Reading

শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। শনিবার (১৮ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সর্বস্তরের শিক্ষকদের জন্য আমাদের অগ্রাধিকার […]

Continue Reading

কী আছে জুলাই সনদের অঙ্গীকারনামায়

নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত জুলাই জাতীয় সনদে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ঐকমত্য কমিশনের সদস্যরা এবং রাজনৈতিক দলের নেতারা স্বাক্ষর করেছেন। শুক্রবার ( ১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠিত হয়। জুলাই সনদের অঙ্গীকারনামায় কী আছে তা বাংলানিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো : জুলাই জাতীয় […]

Continue Reading

জুলাই সনদে স্বাক্ষর করলেন যারা

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার ( ১৭ অক্টোবর,২৫) বিকেল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর হয়। ড. মুহাম্মদ ইউনূস, আলী রীয়াজসহ জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দ ২৫টি রাজনৈতিক দলের দুজন করে প্রতিনিধি জুলাই সনদে স্বাক্ষর করেন। এনসিপি ও আরও […]

Continue Reading

আজ আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, আমরা পুরোনো কথাবার্তাগুলো পালটে ফেলে নতুন কথাগুলো আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম। সংসদ থেকে শুরু করে সরকার পরিচালনা-অনেকগুলো বিষয়ে আমরা এই পরিবর্তনগুলো নিয়ে আসলাম। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে নিয়ে যাবে। আমার সেই পথে অগ্রসর হবো। আজ জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা […]

Continue Reading

রূপনগরে ছড়াচ্ছে কেমিক্যালের বিষাক্ত গ্যাস, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের রূপনগরে একটি কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টস কারখানায় গত ১৪ অক্টোবর লাগা আগুন এখনো পুরোপুরি নিভেনি। সেখান থেকে এক ধরনের বিষাক্ত ধোঁয়া বা গ্যাস বের হচ্ছে। এটি মিশে যাচ্ছে বাতাসে ও পানিতে। এই গ্যাস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এটা নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। রূপনগরের […]

Continue Reading

জুলাই সনদে সই করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক : জুলাই জাতীয় সনদে সই করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। শুক্রবার (১৭ অক্টোবর,২৫) বিকেল ৫টার দিকে তারা জাতীয় সনদে সই করেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা সাড়ে ৪টায় এই অনুষ্ঠান শুরু হয়। জুলাই সনদে বিএনপি, জামায়াতে ইসলামীসহ প্রথম সারির প্রায় সব দলই […]

Continue Reading

গৌরবোজ্জ্বল সাফল্যে মিরপুর ইংলিশ ভার্সন কলেজ

নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক সাফল্যের গৌরবোজ্জ্বল শিক্ষাপ্রতিষ্ঠান মিরপুর ইংলিশ ভার্সন কলেজ। প্রতিষ্ঠালগ্ন থেকে রাজধানীর বৃহত্তর মিরপুর অঞ্চলে শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা রেখে চলেছে মিরপুর ইংলিশ ভার্সন কলেজ। প্রতিষ্ঠানের নাম ইংরেজী ভার্সন হলেও এখানে বাংলা মাধ্যমও চালু রয়েছে। প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল একট সুউচ্চ ভবনের তিনটি ফ্ল্যাট ভাড়া নিয়ে। কিন্তু কালের বিবর্তনে আজ রাজধানীর মিরপুর ১৫ […]

Continue Reading

জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন

নিজস্ব প্রতিবেদক: জুলাই বীর যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’-এর অঙ্গীকারনামার ৫নং দফায় পরিবর্তন আনা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আন্দোলনরত জুলাই বীর যোদ্ধাদের উদ্দেশ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ কথা বলেন। জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এক বার্তায় এ তথ্য জানন৷ এ সময় কমিশনের সদস্যদের […]

Continue Reading